ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘বাংলাদেশিরা ওঁত পেতে রয়েছে’, সীমান্তে অনুপ্রবেশ রুখতে BSF-কে কড়া বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari
---Advertisement---

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে এবার সরাসরি সতর্কবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ জোর দিলেন তিনি। তাঁর দাবি, বিএসএফের নজর এড়িয়ে ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে অনুপ্রবেশকারীরা। রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে BSF এর ৭৪ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বাইনোকুলারে সীমান্ত পরিদর্শন, কী বললেন মুখ্যমন্ত্রী?

রবিবার দুপুরে হিঙ্গলগঞ্জ কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে পৌঁছন BSF ক্যাম্পে। পরে ইছামতী নদীতে BSF-এর স্পিডবোটে চেপে সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। একটি ভাসমান সীমান্ত চৌকি থেকেও দূরবিনে ওপারের পরিস্থিতি খতিয়ে দেখেন।

সেখানে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, “আমি বাইনোকুলার দিয়ে এলাকাটি খতিয়ে দেখেছি। বাংলাদেশের দিকে কাউকে দেখা যাচ্ছে না। ওরা ওঁত পেতে রয়েছে। BSF-এর নজর সামান্য সরলেই সীমান্ত পেরিয়ে ঢোকার অপেক্ষায় রয়েছে।”

১৫ কিলোমিটার এলাকায় চলছে তল্লাশি

মুখ্যমন্ত্রীর দাবি, BSF ও পুলিশের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে তাড়ানো হয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা নিশ্ছিদ্র করা হবে। একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেওয়া হবে না। সবাইকে খুঁজে বের করব। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চলছে। কতজন রয়েছে, তার সঠিক পরিসংখ্যান আমার কাছে আছে।”

এরপর হিঙ্গলগঞ্জ থানায় কালীপুজোর উদ্বোধন করেন তিনি। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন।

শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, BSF কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রেরই নেওয়ার কথা।

বিজেপির ২০১৪ সাল থেকে কেন্দ্রে ক্ষমতায় থাকার প্রসঙ্গ তুলে কুণালের প্রশ্ন, “ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তাহলে ব্যর্থতা কার? শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কি ঠিক?” মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই BSF জওয়ানদের সম্মান করেন বলেও দাবি করেন তিনি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now