বৃষ্টিভেজা কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। (Fire Incident) বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের এক বস্তির এক বাড়িতে আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পরপর একাধিক ঘরে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলে পাঠাতে হয় দমকলের ১৪টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনার খবরও মিলেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
Table of Contents
গুদাম থেকে আগুন, দ্রুত ছড়ায় বস্তিতে
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বস্তি এলাকার একটি গুদামঘরে প্রথম আগুন লাগে। (Fire Incident) সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলিতে। গুদামের পাশেই ঘনবসতিপূর্ণ বস্তি থাকায় দ্রুত ভয়াবহ আকার নেয় অগ্নিকাণ্ড। দাহ্য সামগ্রী মজুত থাকার সম্ভাবনা এবং ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে।
বিস্ফোরণের মতো বিকট শব্দ, আতঙ্কিত বাসিন্দারা
(Fire Incident) আগুন ছড়িয়ে পড়ার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের মাঝে সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। এরপর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বাসিন্দারাও প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও দমকল বাহিনী। নিরাপত্তার স্বার্থে বস্তির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ভোরেই নিয়ন্ত্রণে আগুন, চলছে নজরদারি
দমকলের ১৪টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় সকাল পৌনে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কয়েকটি জায়গায় পকেট ফায়ার থাকায় সেগুলি নেভানোর কাজ চলতে থাকে। কী কারণে আগুন লাগল, গুদামে কী ধরনের সামগ্রী মজুত ছিল এবং বিস্ফোরণের শব্দের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে। (Fire Incident)
পরপর দু’দিন কলকাতায় অগ্নিকাণ্ড
উল্লেখ্য, বুধবার সকালেও কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালীঘাট মেট্রো স্টেশন সংলগ্ন বচ্চন ধাবায় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মেট্রো স্টেশনের কাছে (Fire Incident) অগ্নিকাণ্ড হওয়ায় সতর্ক ছিল পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষও। ওই ঘটনায়ও হতাহতের খবর মেলেনি।












