ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নির্ধারিত সময়ে জেলে ফেরেননি আসারাম, আপাতত গ্রেফতারিতে স্থগিতাদেশ রাজস্থান হাইকোর্টের

Asaram Bapu Court Relief
---Advertisement---

একসময় তাঁকে ধর্মগুরু হিসেবে মানতেন বহু মানুষ। দেশজুড়ে ছিল অসংখ্য অনুগামী ও আশ্রম। কিন্তু সেই আসারাম বাপুই ধর্ষণের মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলবন্দি। এবার প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ে জেলে না ফেরার অভিযোগে দায়ের হওয়া নতুন মামলায় সাময়িক স্বস্তি পেলেন তিনি। তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে রাজস্থান হাইকোর্ট।

কেন জেলে আসারাম?

আসারাম বাপু একজন বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু। ২০১৩ সালে যোধপুরের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৮ সালে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়। ২০২৬ সালের মে মাসে রাজস্থান হাইকোর্টও তাঁর যাবজ্জীবন সাজা বহাল রাখে। এছাড়াও গুজরাটের গান্ধীনগরে এক মহিলা শিষ্যাকে ধর্ষণের মামলাতেও ২০২৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর। দুটি পৃথক ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত আসারাম বর্তমানে যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি।

Asaram Bapu Court Relief: প্যারোলের মেয়াদ শেষ, কেন নতুন মামলা?

আসারামের আইনজীবীদের দাবি, গত ৩ অগস্ট তাঁকে ২০ দিনের নিয়মিত পারোল দেওয়া হয়েছিল। ৮ অক্টোবর তিনি জেল থেকে মুক্তি পান। নির্দেশ অনুযায়ী, ২৭ অক্টোবর বিকেল ৫টার মধ্যে তাঁকে জেলে ফিরতে হত। কিন্তু চার্টার্ড বিমানের উড়ানের অনুমতি পেতে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। ফলে বিমান অবতরণ করে সন্ধ্যার পরে। রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তিনি জেল সুপারের দফতরে পৌঁছলেও তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর যোধপুরের রাতানাডা থানায় তাঁর বিরুদ্ধে রাজস্থান প্রিজনস অ্যাক্টের ৫৮-বি ধারায় মামলা দায়ের হয়।

এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে BNSS-এর ৫২৮ ধারায় হাইকোর্টের দ্বারস্থ হন আসারাম। বিচারপতি সুনীল বেনিওয়ালের একক বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, ঠিক কখন তিনি জেলে পৌঁছেছিলেন। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। তথ্য সংগ্রহের জন্য সরকারের আইনজীবী সময় চেয়েছেন।

মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর। ততদিন পর্যন্ত নতুন মামলায় আসারামের গ্রেফতারির উপর স্থগিতাদেশ বহাল থাকবে। তবে এতে ধর্ষণের মামলায় তাঁর যাবজ্জীবন সাজায় কোনও পরিবর্তন হচ্ছে না।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now