ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অভিনেতা শরদ কাপুরকে ঘিরে বিতর্ক, হেমা চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

---Advertisement---

ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা। চারপাশে জমে রয়েছে নানা জিনিসপত্র। সেই অপরিচ্ছন্ন ঘরেই চারটি পোষ্য কুকুরকে নিয়ে অসহায় অবস্থায় দেখা গেল অভিনেতা শরদ কাপুরকে। সম্প্রতি মুম্বইয়ের অভিনেতার এই পরিস্থিতির ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। তাঁকে এবং তাঁর চারটি কুকুরকে উদ্ধার করার ঘটনায় এবার মুখোমুখি পশুপ্রেমী সংগঠনের দুই প্রতিনিধি। পশুকল্যাণ কর্মী হেমা চৌধুরীর বিরুদ্ধে প্রতারণা, প্রচার পাওয়ার চেষ্টা এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন হিউম্যানিটি ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিরাজ ভারতীয় আহমেদ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হেমা। (Hema Chaudhary)

হেমার বিরুদ্ধে একাধিক অভিযোগ আহমেদের

ইনস্টাগ্রামে একাধিক ভিডিয়ো প্রকাশ করে আহমেদের দাবি, গত ২৩ অক্টোবর থেকেই শরদ কাপুরের বিষয়টি দেখভাল করছিলেন তিনি। অভিনেতার অসুস্থ ও অসহায় অবস্থার ছবি প্রকাশ্যে আনতে চাননি তাঁর সম্মান ও মর্যাদার কথা ভেবে। কিন্তু পরে হেমা সেখানে গিয়ে অভিনেতার ভিডিয়ো করেন এবং প্রচারের জন্য তা সমাজ মাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ আহমেদের। এমনকী হেমার সংস্থা ‘বেজুবান’-এর নামেও আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, অভিনেতার পরিস্থিতিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন হেমা। অভিযোগের স্বপক্ষে প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন আহমেদ। যদিও এই অভিযোগগুলির কোনও স্বাধীন সত্যতা যাচাই হয়নি। (Hema Chaudhary)

হেমার পাল্টা , প্রকাশ্যে উদ্ধার হওয়া কুকুরদের ভিডিয়ো

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হেমা চৌধুরী। তাঁর দাবি, শরদ কাপুর ও তাঁর চারটি কুকুরকে উদ্ধারের জন্য বারবার আবেদন জানিয়েও ১৮ দিন কোনও সাড়া পাননি তিনি। শেষ পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য হন। হেমার বক্তব্য, ২৪ অক্টোবর তাঁর সংস্থার এক কর্মী এবং অ্যাম্বুল্যান্স চালক ভিডিওটি রেকর্ড করেছিলেন। সেই সময় আহমেদ-সহ আরও একজন সেখানে উপস্থিত ছিলেন। পরে কুকুরগুলিকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একটি ভিডিয়োতে স্বেচ্ছাসেবককে কুকুরগুলি ভালো আছে বলেও জানাতে দেখা যায়। (Hema Chaudhary)

আশ্রয়কেন্দ্রের কাছে আগুন, হুমকির অভিযোগ

বিতর্কের মধ্যেই মুম্বইয়ের মাধ আইল্যান্ডের ধারাভালি গ্রামের বেজুবান আশ্রয়কেন্দ্রের কাছে কাঠের স্তূপে আগুন লাগার অভিযোগ করেছেন হেমা। তাঁর দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। ওই আশ্রয়কেন্দ্রে শরদ কাপুরের চারটি কুকুর ছাড়াও প্রায় ৪০টি কুকুর রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও পশুকল্যাণের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে আশ্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি পেয়েছেন বলে অভিযোগ হেমার। অভিনেতা জন আব্রাহাম, করিশ্মা তান্না, ঋধিমা পণ্ডিত, নেহা মাহেশ্বরী এবং মালাডের বিধায়ক আসলাম শেখকে নিজের পোস্টে ট্যাগ করেছেন তিনি। তবে আগুন লাগানো ও হুমকির অভিযোগে কোনও পুলিশি অভিযোগ বা তদন্তের খবর প্রকাশিত হয়নি। দুই পক্ষের অভিযোগেরই এখনও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। (Hema Chaudhary)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now