ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রামের অযোধ্যা থেকে সীতার দেশ, দুই তীর্থকে জুড়বে ‘সরযূ-কামলা এক্সপ্রেস’; উদ্বোধন মোদি-বালেন্দ্র শাহের

Saryu-Kamala Express
---Advertisement---

ভারত ও নেপালের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করতে নতুন উদ্যোগ। ভগবান রামের জন্মভূমি অযোধ্যা থেকে দেবী সীতার জন্মভূমি নেপালের জনকপুর পর্যন্ত চালু হতে চলেছে সরাসরি ট্রেন পরিষেবা। ‘সরযূ-কামলা এক্সপ্রেস’ (Saryu-Kamala Express) নামে এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবার উদ্বোধন সোমবার, ২৩ নভেম্বর ২০২৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে এই পরিষেবার সূচনা করবেন। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।

কেন বিশেষ এই সরযূ-কামলা এক্সপ্রেস?

দুটি নদীর নাম থেকেই এই ট্রেনের নামকরণ। অযোধ্যার পাশ দিয়ে প্রবাহিত সরযূ নদী ভগবান রামের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, নেপালের মিথিলা অঞ্চলের সঙ্গে যুক্ত কামলা নদী। এই অঞ্চল দেবী সীতার স্মৃতিবিজড়িত। ফলে নামের মধ্যেই রয়েছে ভারত-নেপালের রামায়ণ-সংস্কৃতির যোগসূত্র। (Saryu-Kamala Express)

কোন কোন স্টেশনের উপর দিয়ে চলবে ট্রেন?

(Saryu-Kamala Express) ১৭টি কোচের আধুনিক LHB রেকে চলবে এই ট্রেন। থাকছে ৮টি এসি কোচ, ৭টি স্লিপার কোচ, একটি লাগেজ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্ধারিত কোচ এবং একটি পাওয়ার কার। যাত্রাপথে মানকপুর, বস্তি, গোরক্ষপুর, নরকটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিশো, মধুবনী এবং জয়গনগর স্টেশনে থামবে ট্রেনটি।

কবে থেকে শুরু নিয়মিত পরিষেবা?

২৮ নভেম্বর থেকে নিয়মিত পরিষেবা শুরু হওয়ার কথা। (Saryu-Kamala Express) অযোধ্যা ক্যান্ট থেকে জনকপুর ধাম পর্যন্ত প্রায় ৬০৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক ১৯ ঘণ্টা। মাঝপথে ট্রেন পরিবর্তনের প্রয়োজন হবে না।

প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা থেকে ছেড়ে (Saryu-Kamala Express) মঙ্গলবার নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে জনকপুর পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে।

রামায়ণ সার্কিটে নতুন সংযোগ

হিন্দু ধর্মে অযোধ্যা অন্যতম সাতটি পবিত্র নগরীর একটি। এখানকার রাম জন্মভূমি মন্দির অন্যতম প্রধান আকর্ষণ। অন্যদিকে, নেপালের জনকপুর দেবী সীতার জন্মস্থান হিসেবে পরিচিত। এখানকার বিখ্যাত জানকী মন্দির এবং রাম-সীতার বিবাহের সঙ্গে জড়িত ঐতিহাসিক বিশ্বাসের কারণে এই শহরের ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

(Saryu-Kamala Express) নতুন এই ট্রেন পরিষেবা চালু হলে দুই দেশের তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ভারত-নেপাল রামায়ণ সার্কিটের ধর্মীয় পর্যটনেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now