---Advertisement---
lifezone nursing home

Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে এ বার চিকেন-মটন, বিতর্কের মুখে পাতে এ বার নন ভেজ

January 30, 2026 4:19 PM
vande bharat sleeper
---Advertisement---

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনে শীঘ্রই যুক্ত হতে চলেছে আমিষ খাবার। হাওড়া–কামাখ্যা রুটে চলাচলকারী এই ট্রেনের মেনু নিয়ে যাত্রীদের অভিযোগের পর অবশেষে ভারতীয় রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই নন ভেজ খাবার যুক্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

১৭ জানুয়ারি এই স্লিপার বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হয় এবং ২২ জানুয়ারি থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করে। ট্রেন চালুর সময় রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, কামাখ্যা থেকে ছাড়লে অসমের স্থানীয় স্বাদের খাবার এবং হাওড়া থেকে ছাড়লে বাংলার রান্না পরিবেশন করা হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, শুধুমাত্র নিরামিষ মেনুই রাখা হয়েছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কারণ পশ্চিমবঙ্গ ও অসম—দুই রাজ্যই আমিষ খাদ্যসংস্কৃতির জন্য পরিচিত, বিশেষ করে মাছ ও মাংসের নানা পদ এখানে অত্যন্ত জনপ্রিয়।

ট্রেন লেটের জন্য দিতে পারেনি পরীক্ষা, রেলকে দিতে হলো ৯ লাখের জরিমানা

সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে একাধিক পোস্ট ও সমালোচনা সামনে আসে। যাত্রীরা দাবি করেন, স্থানীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই মেনু নির্ধারণ করা উচিত। রেল সূত্রে জানা গিয়েছে, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী বা দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে যেমন আমিষ খাবারের ব্যবস্থা রয়েছে, বন্দে ভারত স্লিপারেও সেই সুবিধা চালু করা হবে।

এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন। তিনি জানান, রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তাঁকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই নন–ভেজ খাবার যুক্ত হবে। তাঁর কথায়, বাংলার ও অসমের অধিকাংশ মানুষ আমিষভোজী, তাই এই সিদ্ধান্ত স্বাভাবিক ও প্রয়োজনীয়। ফলে যাত্রীদের দীর্ঘদিনের দাবি মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment