ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাসে-ট্রামে গোপাল নিয়ে ঘোরেন? শাস্ত্রমতে ঠিক করছেন তো?

carrying Gopal
---Advertisement---

অনেকেই বাড়ির ছোট্ট সন্তানের মতো যত্ন করেন গোপালকে। কখনও তাঁকে ঘুম পাড়ানো, কখনও স্নান করানো, আবার নিয়ম করে চারবেলা খাবার খাওয়ানো—গোপালের সেবায় কোনও খামতি রাখতে চান না ভক্তরা। এমনকি বাড়ির বাইরে বেরোলেও অনেকে তাঁকে একা রেখে যেতে চান না। তাই বাস, ট্রেন, ট্রাম কিংবা মেট্রোয় যাতায়াতের সময়ও কোলে বা ঝুড়িতে করে সঙ্গে নিয়ে যান গোপালকে। কিন্তু শাস্ত্রমতে এই অভ্যাস কি আদৌ বিধিসম্মত? নাকি এতে বিগ্রহের পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে? এই নিয়ে কী বলছেন শাস্ত্রজ্ঞরা?

যাত্রাপথে গোপালকে সঙ্গে নেওয়া কি ঠিক?

শাস্ত্রজ্ঞদের মতে, বাস, ট্রেন, ট্রাম কিংবা মেট্রোয় ঝুড়ি করে গোপালকে নিয়ে যাতায়াত করা উচিত নয়। এর পিছনে মূল কারণ হলো বিগ্রহের পবিত্রতা ও পরিচ্ছন্নতার বিষয়টি। তাঁদের বক্তব্য, বাড়িতে গোপালের সেবা করার সময় যেমন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব, গণপরিবহণে যাতায়াতের সময় তা সবসময় করা যায় না।

বিশেষ করে দূরের যাত্রায় নানা সমস্যার মুখে পড়তে হয়। কখনও শৌচালয়ে যেতে হয়, কখনও খাবার খাওয়ার প্রয়োজন হয়। ফলে সবসময় বিগ্রহের পবিত্রতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিজের হাত-পা, মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরে গোপালকে সঙ্গে নিলেও সহযাত্রীরা কতটা পরিচ্ছন্ন, তা আগে থেকে জানা সম্ভব নয়। সেই কারণেই যাত্রাপথে গোপালকে সঙ্গে না রাখার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। (Carry Gopal While Travelling)

কোথায় রাখবেন গোপাল? কী বলছে শাস্ত্র?

শাস্ত্রজ্ঞদের মতে, বাড়িতে গোপালকে প্রতিষ্ঠা করার পর বারবার তাঁর স্থান পরিবর্তন করা উচিত নয়। একবার নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করলে সেখানেই তাঁর সেবা করা ভালো। তাঁদের বিশ্বাস, বারবার বিগ্রহের স্থান পরিবর্তন করলে গৃহস্থের অকল্যাণ হতে পারে।

তাহলে বেড়াতে গেলে কী করবেন? শাস্ত্রজ্ঞদের পরামর্শ, বাইরে যাওয়ার সময় গোপালকে বাড়িতেই রেখে যাওয়া ভালো। প্রয়োজনে পরিবারের কোনও পরিচিত বা বিশ্বস্ত মানুষকে তাঁর সেবার দায়িত্ব দিয়ে যেতে পারেন। আর বাড়িতে রাখার ব্যবস্থা না থাকলে কাছাকাছি কোনও মন্দিরে গোপালকে রেখে যাওয়ার কথাও বলা হচ্ছে।

অর্থাৎ, ভক্তির টানে গোপালকে সব জায়গায় সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও শাস্ত্রজ্ঞদের মতে, তাঁর নির্দিষ্ট স্থানে নিয়মিত সেবার ব্যবস্থা করাই ভালো। তবে এই বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ও পারিবারিক রীতিতে ভিন্নতা থাকতে পারে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now