ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

SRFTI-তে পুলিশ-পড়ুয়া খণ্ডযুদ্ধ! ভাঙা হলো আন্দোলন মঞ্চ, উত্তপ্ত ক্যাম্পাস

---Advertisement---
Choose Hindustan News Point on Google

ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সংঘর্ষে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, শনিবার সকাল ৬টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় ক্যাম্পাস চত্বর। পুলিশের উপস্থিতিতেই বেশ কয়েকজন ‘বহিরাগত’-কে আন্দোলনের মঞ্চ ভাঙতে দেখা যায়। পড়ুয়াদের দাবি, মঞ্চ ভাঙতে বাধা দিলে পড়ুয়াদের উপর চড়াও হয় পুলিশ। এমনকী মঞ্চ ভাঙার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে বলেও অভিযোগ (srfti students protest police action)।

srfti students protest police action: পড়ুয়া ও পুলিশের খণ্ডযুদ্ধ

আন্দোলনকারীদের দাবি, প্রথমে কয়েকজন বহিরাগত এসে তাঁদের আন্দোলন মঞ্চ ভাঙার চেষ্টা করেছিল। বাধা দেওয়া হলে পুলিশ তাঁদের উপর চড়াও হয়। এমনকি মঞ্চ ভাঙার কাজে বহিরাগতদের পুলিশ সাহায্য করেছে বলেও অভিযোগ তুলেছেন এসআরএফটিআই-এর বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। পড়ুয়াদেরকে টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে বিক্ষোভ মঞ্চ ও ক্যাম্পাসের আশপাশ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ তাঁদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলকারীরা। আরও অভিযোগ, তাঁদের হোস্টেল থেকে গেটের বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে (srfti students protest police action)।

৬২ দিন ধরে ক্যাম্পাসে অচলাবস্থা

৬২ দিন ধরে আন্দোলন চলায় কার্যত অচল হয়ে পড়েছিল গোটা প্রতিষ্ঠান। ভাইস চ্যান্সেলরের পদত্যাগ সহ একাধিক দাবিতে গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে আন্দোলন চালাচ্ছিলেন পড়ুয়ারা। ব্যাহত হয় পঠন-পাঠন। কিছুদিন আগে সব পড়ুয়াদের বাড়ি চলে যাওয়ার নির্দেশিকাও দেওয়া হয়। একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষের জেরেই এই আন্দোলনের সূত্রপাত। পরে হিন্দু জাগরণ মঞ্চের বিরুদ্ধেও পড়ুয়াদের ইট-পাথর ছোড়ার অভিযোগ ওঠে। সেই থেকে জারি ছিল আন্দোলন। শনিবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলনরত ছাত্রীদের ছবি ও ভিডিয়ো নিরাপত্তারক্ষীরা কী ভাবে নিজের ব্যক্তিগত ফোনে তুলছেন, সেই প্রশ্ন তুলে শুক্রবার থেকে ফের ইনস্টিটিউটের মূল ফটকের সামনে আন্দোলনে বসলেন পড়ুয়াদের একাংশ।

যৌন হেনস্থার অভিযোগ

বিনা অনুমতিতে ভিডিয়ো ও ছবি তোলার এই নির্দেশ কে দিয়েছেন, তা জানতে সরাসরি উপাচার্যের কাছে জবাব চাইছেন আন্দোলনরত পড়ুয়ারা। আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, গত দেড় থেকে দু’মাস ধরে নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের ছবি ও ভিডিয়ো তুলছেন ব্যক্তিগত মোবাইল ফোনে। নিরাপত্তারক্ষীদের এই আচরণ ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ এবং যৌন হেনস্থার শামিল বলে দাবি পড়ুয়াদের।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now