ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অটোতে লুকিয়ে বিপুল মাদক পাচারের চেষ্টা, গ্রেফতার দুই পাচারকারী

Drug Smuggling
---Advertisement---
Choose Hindustan News Point on Google

অটোতে লুকিয়েই মাদক পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। কিন্তু শেষ পর্যন্ত তা সফল হলো না। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল দক্ষিণ ২৪ পরগনার বাকুলতলা থানার পুলিশ।অটোরিকশা থেকে উদ্ধার হলো প্রায় ৩১.৫০ কেজি গাঁজা। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আসরাফুল লস্কর, বয়স ৩৬ এবং রবিউল বৈদ্য, বয়স ৪৬। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হয়েছে এবং পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Drug Smuggling Case: গোপন সূত্রে খবর, সাবিত্রীতলা মোড়ে পুলিশের অভিযান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ নভেম্বর গোপন সূত্রে মাদক পাচারের খবর পায় বাকুলতলা থানার পুলিশ। খবরের ভিত্তিতে দ্রুত অভিযানে নামেন বাকুলতলা থানার এসআই শান্তনু সরকার। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল বাকুলতলা থানা এলাকার সাবিত্রীতলা মোড়ে পৌঁছয়। সেখানে সন্দেহজনক একটি অটোরিকশা আটক করে পুলিশ। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই সামনে আসে মাদক পাচারের বিষয়টি।

তল্লাশির সময় অটোরিকশা থেকে মোট ৩০টি প্যাকেট উদ্ধার হয়। সেগুলি খুলে পরীক্ষা করার পর পুলিশ জানতে পারে, প্যাকেটগুলিতে গাঁজা রয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ৩১.৫০ কেজি। এরপরই অটোতে থাকা আসরাফুল লস্কর ও রবিউল বৈদ্যকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আইন মেনেই সম্পন্ন হয়েছে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্ত করার কাজ করা হয়।

পাচার চক্রের শিকড় খুঁজছে পুলিশ

এই ঘটনায় ২৭ নভেম্বর বাকুলতলা থানায় ৬৩৬/২৬ নম্বর মামলা দায়ের হয়েছে। ধৃত দু’জনের বিরুদ্ধে ১৯৮৫ সালের এনডিপিএস আইনের ২০(বি)(ii)(সি) এবং ২৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

তবে এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় মাদক পাচার চক্র কাজ করছে কি না, সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে মাদকের উৎস এবং পাচারের সঙ্গে যুক্ত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে বাকুলতলা থানার পুলিশ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now