ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গাড়ির গোপন কুঠুরিতে মাদক লুকিয়েও হলো না রক্ষা! বারুইপুরে গ্রেফতার ৫ পাচারকারী

drug smuggler arrested in baruipur
---Advertisement---

আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর-বারাসত বাস স্ট্যান্ড সংলগ্ন পদ্মপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হল ৫ মাদক পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৮ কেজি গাঁজা (drug smuggler arrested in baruipur)।

drug smuggler arrested in baruipur: কীভাবে মাদক উদ্ধার?

সূত্রের খবর,আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বারুইপুর থানা এবং বারুইপুর পুলিশ জেলার এসওজি-র একটি যৌথ দল গঠন করে। গোপন সূত্রে খবর পেয়ে এই যৌথ দলই বুধবার ভোরে বারুইপুর-বারাসত বাস স্ট্যান্ড সংলগ্ন পদ্মপুকুর এলাকা অভিযান চালায়। সেখান থেকেই মাদক সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বারুইপুরের বাসিন্দা সাবির মল্লিক (৩৭) ও আখতার আলি লস্কর (৪৪), মগরাহাটের বাসিন্দা মনোয়ার হোসেন মোল্লা (৩১), ওডিশার ময়ূরভঞ্জের বাসিন্দা তপন ডোলি (৩০), ওডিশার ধর্মশালার বাসিন্দা সুরেশ দাস (৩২) ছিলেন (drug smuggler arrested in baruipur)।

ধৃতদের কাছ থেকে কী কী উদ্ধার?

পুলিশ সূত্রে খবর, ২৮ কেজি গাঁজা ছাড়াও ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, নগদ ৫,১০০ টাকা, মোবাইল ফোন, একটি টাটা আরিয়া (TATA Aria) গাড়ি ও একটি মাহিন্দ্রা এক্সইউভি ৫০০ (Mahindra XUV 500) গাড়ি। মাদকগুলি টাটা আরিয়া গাড়িটির নীচে গোপন জায়গায় লুকনো ছিল বলে খবর। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওডিশা থেকে এই মাদকদ্রব্যগুলি বারুইপুরে আনা হচ্ছিল। এখান থেকেই বিভিন্ন জায়গায় পাচারের ছক কষা হয়েছিল। এমনটাই অনুমান পুলিশের।

সূত্রের খবর, আজই ধৃত ৫ জনকেই আদালতে পেশ করা হবে। পুলিশের অনুমান, শুধু এই রাজ্য নয়, বিভিন্ন রাজ্যে এই মাদক পাচারকারীদের নেটওয়ার্ক রয়েছে। আন্তঃরাজ্য মাদক পাচারের বিস্তৃতি কতটা ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now