ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। রবিবার ভোরে আন্দামান সাগরে তৈরি হবে চলতি মরশুমের চতুর্থ ট্রপিক্যাল সিস্টেম। তবে বাংলায় এই ট্রপিক্যাল সিস্টেমের প্রত্যক্ষ পরোক্ষ কোনও প্রভাব থাকছে না। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সপ্তাহ ঘুরলেই রাজ্যে কামড় বসাবে শীত। এমনটাই জানাল আলিপুরের হাওয়া অফিস (weather forecast)।
weather forecast: তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে
আগামীকাল থেকে দুদিন দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কলকাতার রাতের তাপমাত্রা ১৭ থেকে পৌঁছে যেতে পারে ১৯ – ২০ ডিগ্রির ঘরে। কলকাতায় দিনের পারদ ২৬ থেকে বেড়ে ছুঁতে পারে ২৮ – ২৯ ডিগ্রির ঘরে। দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে ৩ ডিসেম্বর থেকে (weather forecast)।
মাঝের কয়েকদিন তাপমাত্রার হেরফের ঘটবে। ফের ৪ ডিসেম্বর থেকে শীতের আমেজ ফিরবে। উত্তরবঙ্গে তুলনামূলক ভাবে শীতের আমেজ বেশি থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার কোনও বাধা না থাকায় আপাতত ৭ দিন উত্তরে হাওয়া বিরাজ করবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা নেই।













