ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খাওয়ার পর বজ্রাসন নাকি হাঁটা? কোনটা জরুরি ?

vajrasana or walking after meals
---Advertisement---
Choose Hindustan News Point on Google

দেহের বাড়তি ওজন নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। ডায়েট আর ওয়ার্ক আউট করেও যেন ওজন কমছে না। বিভিন্ন টোটকার কাছে হার মেনে গেছেন। তবে যারা জিমে যেতে পারেন না বা হেভি ওয়ার্কআউট যাদের পক্ষে করা সম্ভব নয়, ওজন কমানোর জন্য হাঁটা তাদের জন্য অত্যন্ত উপকারী (vajrasana or walking after meals)। তবে জানেন কী, খাবার খাওয়ার পর বজ্রাসন করবেন নাকি হাঁটবেন? কোনটা বেশি জরুরি ?

vajrasana or walking after meals: বজ্রাসন নাকি হাঁটা-কোনটা ঠিক?

খাবার খাওয়ার পর হাঁটলে পায়ের বড় পেশিগুলি সক্রিয় হয় এবং রক্তে মেশা অতিরিক্ত গ্লুকোজকে শক্তি হিসেবে ব্যবহার করে। খাওয়ার ৩০ থেকে ৯০ মিনিটের মধ্যে রক্তে শর্করার মাত্রা সবচেয়ে বেশি বাড়ে। এই সময়ে মাত্র ১০–১৫ মিনিট হালকা হাঁটলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস রোগীদের হঠাৎ সুগার বেড়ে যাওয়া (Post-meal glucose spike) নিয়ন্ত্রণে থাকে (vajrasana or walking after meals)।

বজ্রাসন একটি স্থির আসন। এটি মেরুদণ্ড সোজা রেখে বসতে সাহায্য করে, যা খাওয়ার পর পেট ভার বা গ্যাস-অম্বলের হালকা অস্বস্তি কমাতে সাহায্য করে। বজ্রাসনে বসে থাকলে পেশির তেমন কোনও নড়াচড়া হয় না। তাই এটি সরাসরি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে না, আবার বজ্রাসনে বসলে সুগার বেড়ে যায়। এমনও কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

কী বলছেন চিকিৎসক?

খাওয়ার পর বজ্রাসন এবং হাঁটা—উভয়ই উপকারী, কিন্তু কোনটার পর কোনটা করা উচিত? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মুম্বইয়ের থানের কিমস (KIMS) হাসপাতালের ডায়াবেটোলজি বিভাগের প্রধান ডাঃ বিজয় নেগালুর-এর মতে, বজ্রাসনে বসে থাকার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা সরাসরি বেড়ে যায়—এমন কোনও সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তিনি আরও বলেন, “খাবারের পর রক্তে গ্লুকোজের মাত্রা মূলত নির্ভর করে কী ধরনের ও কী পরিমাণ খাবার খাওয়া হয়েছে, ইনসুলিনের প্রতিক্রিয়া কেমন এবং গ্লুকোজ নিয়ন্ত্রণে শরীরের সক্ষমতা কতটা—তার ওপর। বজ্রাসন হলো একটি স্থির আসন। এতে বড় ধরনের কোনও পেশি-সক্রিয়তা থাকে না, যা গ্লুকোজের মাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।”

ডাঃ নেগালুর বলেন, “যারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের ক্ষেত্রে খাবার খাওয়ার পর ১০–১৫ মিনিট হাঁটা প্রয়োজন। হাঁটার ফলে পেশিগুলি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে সেগুলি শক্তির উৎস হিসেবে রক্তে থাকা গ্লুকোজকে ব্যবহার করতে পারে। এটি খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া কমাতে সাহায্য করতে পারে। বিশেষ করে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস রয়েছে।”

তবে হাঁটার ক্ষেত্রে বিশেষ সতর্ক করে ডাঃ নেগালুর বলেন, “পেরিফেরাল নিউরোপ্যাথি পায়ের অনুভূতি কমিয়ে দিতে পারে, যার ফলে অতিরিক্ত চাপ, অসাড়তা বা অস্বস্তি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। যাদের রক্ত ​​সঞ্চালন দুর্বল, আগে থেকেই পায়ের কোনও সমস্যা রয়েছে, হাঁটুতে আর্থ্রাইটিস আছে অথবা যাদের ভ্যারিকোজ ভেইন (শিরা ফুলে যাওয়া)-এর সমস্যা প্রকট, তাদের বিশেষ সতর্ক থাকা উচিত।”



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now