---Advertisement---
lifezone nursing home

Swing collapse Surajkund: মেলায় নাগরদোলা ভেঙে বিপত্তি, মৃত ১, গুরুতর আহত ১৩

February 8, 2026 3:38 PM
Swing collapse Surajkund
---Advertisement---

মেলার নাম শুনলে কচিকাঁচাদের পাশাপাশি বড়দের চোখও আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সেইরকমই হরিয়ানার ফরিদবাদের সুরজকুন্ড কারুশিল্প মেলায় যোগদান করেছিল বহু এলাকাবাসী। কিন্তু সেই আনন্দ সমাগম পরিণত হল বিভীষিকায়। শনিবার হঠাৎ করেই ভেঙে পরে মেলার নাগরদোলা (Swing collapse Surajkund)। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর। গুরুতর আহত ১৩ জন, মৃত ১। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে নাগরদোলনার মালিকের উপর দায়ের হয়েছে এফআইআর(FIR)।

Swing collapse Surajkund

শনিবার বাকি দিনগুলির মতই মেলায় ভিড় জমে উঠতে থাকে। সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ করে ২৬ জন মহিলা সহ নাগরদোলনাটি ভেঙে পড়ে। প্রথমে উপর থেকে নিচে নামার সময় নিজের জায়গা থেকে ছিটকে যায় দোলনার একটি প্রান্ত। ঘুরতে ঘুরতেই সজোরে মাটিতে আছড়ে পড়ে। মেলা জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। আনন্দ-উল্লাস যেন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়।

ঘটনাস্থলে তৈরি হয় চরম বিশৃঙ্খলতা। আতঙ্কে চারিদিকে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি।

উদ্ধারকাজ শুরুর পর নতুন বিপত্তি, দোলনার অপর একটি প্রান্ত ভেঙে পড়ে এলাকার ইন্সপেক্টর ইনচার্জ জগদীশ প্রসাদের উপর। গুরুতর আহত হন তিনি। নাগরদোলায় থাকা বাকিরাও আহত হন।

আহতদের মধ্যে নয়জন ফরিদাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি চারজনকে ভর্তি করা হয়েছে সিভিল হাসপাতালে। মেলার দায়িত্বে থাকা পুলিশকর্মী জগদীশ মাথায় গভীর আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। আপাতত একটি কমিটি মেলার মাঠের দোকানগুলির পরিদর্শন করছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment