---Advertisement---
lifezone nursing home

Neymar: ২০২৬ বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন নেইমার? প্রকাশ্যে রিপোর্ট

February 9, 2026 5:16 PM
neymar
---Advertisement---

হাঁটুর গুরুতর চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার Neymar। অস্ত্রোপচারের পর তাঁর পুনর্বাসন (রিহ্যাব) চলছে এবং বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘ সময় ম্যাচ প্র্যাকটিসের বাইরে থাকায় আসন্ন বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে জাতীয় দলে কোচ কার্লো আনচেলোত্তি তাঁকে কতটা সুযোগ দেবেন, সেটাও এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

এই পরিস্থিতির মধ্যেই লা লিগার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে জল্পনা বাড়িয়েছে। সম্প্রতি লা লিগার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি রিল প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয়েছে কোন ফুটবলারের জন্য আসন্ন বিশ্বকাপ প্রথম এবং কারও কারও জন্য শেষ হতে পারে। সেই তালিকায় নেইমারের নামও ‘শেষ বিশ্বকাপ’ সম্ভাব্য ফুটবলারের তালিকায় রাখা হয়েছে।

ভিডিয়োটিতে জনপ্রিয় গান “কবিরা” ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে প্রথম বিশ্বকাপ খেলতে চলা ফুটবলারদের তালিকায় রাখা হয়েছে লামিনে ইয়ামাল, আর্দা গুলার, রদ্রিগো, দানি ভিভিয়ান, ফারমিন লোপেজ, এন্দ্রিক, নিকো উইলিয়ামস এবং আলেকজান্ডার সোরলথের নাম। অন্যদিকে, সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে পারেন— এমন তালিকায় রয়েছে নেইমার, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি এবং লুকা মদ্রিচের নাম।

রোনাল্ডো আগেই জানিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপই তাঁর শেষ হতে পারে। মেসি এবং মদ্রিচের ক্ষেত্রেও বয়সজনিত কারণে একই সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে নেইমারের নাম এই তালিকায় থাকায় অনেকেই অবাক হয়েছেন, কারণ তাঁর বয়স এখন ৩৪। তবু স্প্যানিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চোটের সমস্যা এবং জাতীয় দলে সুযোগ না পেলে ভবিষ্যতে অবসর নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যদি তিনি খেলাও চালিয়ে যান, পরবর্তী বিশ্বকাপের সময় তাঁর বয়স হবে প্রায় ৩৮— যা চোটপ্রবণ এই তারকার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment