---Advertisement---
lifezone nursing home

Bharat Bandh: নতুন শ্রম কোড বাতিলের দাবি, ২১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দেশব্যাপী ধর্মঘট

February 12, 2026 2:30 PM
---Advertisement---

গত বছর ২৯ টি শ্রম আইন বাতিল করে চারটি নতুন শ্রম কোড কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার । এই নতুন কোডগুলির বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। কেন্দ্রীয় শ্রমকোড আইন বাতিল-সহ বিভিন্ন দাবিতে ২১টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বৃহস্পতিবার দেশব্যাপী শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ধর্মঘটের বিশেষ প্রভাব পড়েছে ব্যাঙ্ক পরিষেবাতে। ধর্মঘটের প্রভাব এ রাজ্যে কতটা পড়েছে, একনজরে দেখা যাক।Bharat Bandh
ব্যারাকপুরঃ-
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘটে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হয়েছে। ধর্মঘটের সমর্থনে আন্দোলনকারীরা বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ দেখান। বেশ কয়েকটি ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সাধারণ গ্রাহকেরা পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েন।
ধর্মঘটের ফলে স্বাভাবিক জনজীবন আংশিক ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা দেখা গিয়েছে।
আসানসোলঃ-
শিল্প ধর্মঘটে আসানসোলের বি এন আর অঞ্চলে এক রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখার সামনে । সকাল থেকেই বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। এক বামপন্থী নেতা জানিয়েছেন, তাদের বিক্ষোভ দেখানোর সময় ব্যানার ছিড়ে দেওয়া হয়। শাসক দলের অঙ্গুলি হেলনে বিজেপির হয়ে পুলিশ দালালি করছে বলে অভিযোগ করেন তিনি।
শিলিগুড়িঃ-
দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ধর্মঘটের আংশিক প্রভাব শিলিগুড়িতে। শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি বাজার ও দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নামেন এবং তাদেরকে পিকেটিং করতে দেখা যায়। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবে পরিবহন পরিষেবা ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় বাস, অটো ও টোটো চলাচল বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক ছিল। পরীক্ষাকেন্দ্রগুলির সামনে পুলিশি নজরদারিও চোখে পড়ে।
অন্যদিকে শহরের একটি সরকারি ব্যঙ্কে ভিন্ন চিত্র। ওই ব্যাঙ্কের কর্মীরা ধর্মঘট উপেক্ষা করেই প্রশাসনের উপস্থিতিতে শাখায় প্রবেশ করে পরিষেবা চালু রাখেন। এ নিয়ে ধর্মঘট সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষের সুর শোনা যায়।
সিউড়িঃ-
ধর্মঘটের কোনও প্রভাব পড়েনি বীরভূমের সিউড়িতে। সকাল থেকেই স্বাভাবিক যান চলাচল। নির্দিষ্ট সময়ে সিউড়ি স্টেশন থেকে সমস্ত ট্রেন গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েনি সরকারি ও বেসরকারি বাস পরিষেবায়। ধর্মঘটের প্রভাব ফেলতে বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানান সমর্থকেরা।
বাঁশবেড়িয়াঃ-
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘটরের প্রভাব বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলে। এদিন মিলের শ্রমিকেরা কাজে যোগ দেয়নি। মিলের গেটের সামনে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন কর্মীরা।
জলপাইগুড়িঃ-
একদিকে শিল্প ধর্মঘটের ডাক অপরদিকে উচ্চ মাধ্যমিক। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই নজরদারি চালায় জলপাইগুড়ি প্রশাসন। জলপাইগুড়ি বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। Bharat Bandh


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment