রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Mamata Banerjee-Tarique Rahman: মমতার পাঠানো ফুল ও মিষ্টি পৌঁছে গেল তারেক রহমানের কাছে , মঙ্গলবার শপথ গ্রহণ

Published on: February 15, 2026
---Advertisement---

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হতে চলেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান(Tarique Rahman)। মঙ্গলবার বিএনপির- নতুন মন্ত্রিসভা ঢাকায় শপথ গ্রহণ করবে। বিএনপির জয়লাভের পর তারেকভাই বলে সম্মোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামাজ মাধ্যমে তা পোস্ট করে বাংলাদেশের ভাবি প্রধামন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সৌজন্য রক্ষায় উপহার স্বরূপ পাঠালেন – ফুল ও মিষ্টি।

ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই বিভিন্ন দেশ ও রাজ্যের প্রশাসনিক প্রধানরা তারেককে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যতিক্রম নন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এমনিতেই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ অনেকটা সীমান্ত ভাগ রয়েছে। ভারতের এই রাজ্যের সঙ্গে প্রতিবেশী দেশটির অনেক চুক্তিও রয়েছে। সুতরাং কূটনৈতিক দিক থেকে দেখলে এই শুভেচ্ছা জ্ঞাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে তারেককে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘শুভনন্দন, আমার সকল ভাই-বোন এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন। সবাইকে অগ্রিম রমজান মোবারক। এই বিরাট জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং সব দলকে অভিনন্দন।’

২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯ টি আসন। জামাত দখল করেছে মাত্র ৬৮ টি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেকই প্রধানমন্ত্রী হতে চলেছেন। শেখ হাসিনার আমলে নির্বাসিত হয়েছিলেন তারেক। প্রায় ১৭ বছর টানা লন্ডনে থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন তিনি।

নির্বাচনের ফলাফলের পর, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। যদিও বাংলাদেশের এই নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করা আওয়ামি লিগগে এবারের ভোটে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, এই ভোটে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করতে পারেনি। বহু মানুষ তাঁর ডাকে বয়কট করেছে। সেই কারণে এই নির্বাচনের কোনও মূল্য নেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment