---Advertisement---
lifezone nursing home

Threat for Iran: ইরানে হামলা করবে আমেরিকা? আরও যুদ্ধবিমান পাঠালেন ট্রাম্প

February 18, 2026 8:39 PM
Threat for Iran
---Advertisement---

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের অঞ্চলে ৫০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এই যুদ্ধবিমানগুলি পাঠানো হয়েছে।

এই বিমানগুলির মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির F-35, F-22 এবং F-16। পাশাপাশি আকাশপথে জ্বালানি সরবরাহ করতে পারে এমন বিশেষ বিমানও মোতায়েন করা হয়েছে, যাতে প্রয়োজনে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো যায়।Threat for Iran

এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে, যখন ইরানকে ঘিরে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। কূটনৈতিক সূত্রেও জানা গেছে, সুইৎজারল্যান্ডের জেনেভা শহরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে।

একদিকে যেখানে আলোচনা চলছে, সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর হুঁশিয়ারির পরেই এই সামরিক প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার ইরানে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের?

যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিমান মোতায়েনের উদ্দেশ্য সরাসরি যুদ্ধ শুরু করা নয়, বরং শক্তি প্রদর্শন করা এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রাখা। তবে বিশেষজ্ঞদের মতে এটি ইরানের প্রতি একটি স্পষ্ট বার্তা, আমেরিকা সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন হলে তারা যেকোনও ব্যবস্থা নিতে প্রস্তুত।

সব মিলিয়ে, কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতি বাড়ানোয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্ববাসীর এখন নজর এখন সেই দিকেই।Threat for Iran


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment