---Advertisement---
lifezone nursing home

Delhi Road Accident: রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে শিশু, সাহায্যে এল না কেউ, মর্মান্তিক ছবি দিল্লিতে

February 20, 2026 1:49 PM
Delhi Road Accident
---Advertisement---

পশ্চিম দিল্লির জনকপুরী এলাকায় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি একটি মর্মান্তিক দূর্ঘটনায় প্রাণ হারাল ছয় বছর বয়সী এক স্কুলছাত্রী। সকালে ঠাকুমার সঙ্গে স্কুল যাচ্ছিল ওই শিশুটি এবং তখনই তাদের ই-রিক্সা ধাক্কা মারে এক বেপরোয়া গাড়ি। দু’জনেই রিক্সা থেকে ছিটকে পড়ে। গুরুতর আহত হয় শিশুটি।

শিশুর ঠাকুমা, ৫৭ বছর বয়সী মার্সি জেভিয়ার বলেন, নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তারা ই-রিক্সায় উঠেছিলেন। হঠাৎ একটি বেপরোয়া গাড়ি প্রচণ্ড জোরে পিছন থেকে ধাক্কা মারে। কী ঘটছে বোঝার আগেই দু’জনে রাস্তায় পড়ে যান। জ্ঞান ফিরলে দেখেন তিনি নিজের রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং নাতনির নিথর দেহ তার পাশেই পড়ে রয়েছে।Delhi Road Accident

আহত অবস্থায় তিনি আশপাশের মানুষদের কাছে সাহায্যের জন্য কাকুতি-মিনতি করেন। কিন্তু কেউই তখন এগিয়ে আসেনি। অনেকক্ষণ পরে এক নার্স ও অন্য এক ব্যক্তির সহায়তায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রথমে ঠাকুমা ও শিশুটি মাতা চানন দেবী হাসপাতালে নেওয়া হয়, পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গাড়িটি বাজেয়াপ্তও করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত চালকের নাম সঞ্জীব। ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এই দূর্ঘটনাটি একদিকে যেমন মানুষের দায়িত্ববোধ ও সহানুভূতি নিয়েও সন্দেহ জাগছে ঠিক কতটা হৃদয়হীন হলে ওই একরত্তিকে রাস্তার ধারে পরে থাকতে দেখে কেউ সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে থাকতে পারে। Delhi Road Accident

আবার অন্যদিকে দিল্লিতে বেপরোয়া ড্রাইভিং ও রাস্তার নিরাপত্তার ঘাটতি নিয়েও প্রশ্ন তুলল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment