---Advertisement---
lifezone nursing home

Migrant Workers West Bengal: বাংলায় কথায় বলায় মার, ভিনরাজ্যে ফের আক্রান্ত বাঙালি শ্রমিক

February 22, 2026 6:42 PM
Migrant Workers West Bengal
---Advertisement---

মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে ফের হামলার শিকার হলেন মালদহের এক পরিযায়ী শ্রমিক (Migrant Workers West Bengal)। আহত ব্যক্তির নাম সৈয়দ শেখ, বাড়ি কালিয়াচকের পাহাড়পুর এলাকায়। অভিযোগ, বাংলায় কথা বলার ‘অপরাধেই’ তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পরিবারের দাবি, কাপড়ের ফেরির কাজ সেরে ফেরার সময় সাগর জেলার সামনাপুর এলাকায় তাঁর উপর হামলা হয়। ছুরি দিয়ে পেটে ও হাতে আঘাত করা হয় এবং টাকা-পয়সাও ছিনিয়ে নেওয়া হয়। সৈয়দের স্ত্রী ও মা জানিয়েছেন, ওই রাজ্যে বাংলা ভাষায় কথা বললে প্রায়ই সমস্যার মুখে পড়তে হয়। দীর্ঘদিন ধরেই সেখানে কাজ করলেও সম্প্রতি তিনি বাড়ি থেকে ফিরে যাওয়ার পর আবার হেনস্তার শিকার হন।

আক্রান্ত তৃণমূল বিধায়ক Saokat Molla, গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলিও চলেছে

পরিবারের এক সদস্যের অভিযোগ, বাঙালি হওয়ার কারণে মাঝেমধ্যেই তাঁকে অপমান করা হত। ঘটনার পরে আতঙ্কে রয়েছে পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

ঘটনা সামনে আসতেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। জেলা পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ঘটনার পূর্ণ তথ্য সামনে আসার আগে মন্তব্য করা ঠিক নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার একাধিক শ্রমিকের উপর হামলা বা রহস্যমৃত্যুর অভিযোগ উঠেছে। ফলে এই নতুন ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরদার হচ্ছে শ্রমিক মহলে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment