রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Petrol Pump Worker: পেট্রলের টাকা দেওয়া নিয়ে বচসা, মর্মান্তিক পরিণতি পাম্প কর্মীর

Published on: March 12, 2026
Petrol Pump Worker
---Advertisement---

পেট্রল ভরার পর টাকা দেওয়া নিয়ে বচসা। আর তার জেরে মৃত্যু হলো পেট্রল পাম্প কর্মীর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। গাড়িতে তেল ভরে টাকা না দিয়েই পাম্প থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে এক গাড়ি চালক। পাম্পে কর্মরত কর্মী রোহিত পারমার ওই চালকের কাছে টাকা চাইতে গেলেই ঘটে ভয়াবহ ঘটনা। (Petrol Pump Worker)

গাড়িচালক রোহিতের হাত ধরে গাড়ির জানালার কাচ তুলে দেন। চলন্ত গাড়ির সঙ্গে তাঁকে বেশ কিছু দূর টেনে নিয়ে যান। এতে গুরুতর জখম হন রোহিত। পরে মৃত্যু হয় তাঁর। চালকের পরিচয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

Petrol Pump Worker

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ সানওয়ার থানার অন্তর্গত একটি পেট্রল পাম্পে ঘটনাটি ঘটে। পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা দেবেন্দ্র সিং ধুরভে জানান, একটি গাড়িতে প্রায় ৪,০০০ টাকার পেট্রোল ভরানো হয়। কিন্তু পেট্রল নেওয়ার পর চালক টাকা দিতে অস্বীকার করে গাড়ি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করেন ঘটনাস্থল থেকে।

অভিযোগ, এই সময় রোহিত পারমার গাড়ির জানালার কাছে গিয়ে টাকা দাবি করলে, চালক তাঁর হাত ধরে জানালার কাচ তুলে দেন। এরপর চালক গাড়িটির সঙ্গে রোহিতকেও দ্রুতগতিতে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। কিছুক্ষন পরেই মৃত্যু হয় রোহিতের।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি উজ্জয়িনীর দিকে চলে যায়। তবে ফুটেজে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে চার থেকে পাঁচজন ব্যক্তি ছিলেন।

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে অজ্ঞাত পরিচয় গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তাঁরা।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment