রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Royal Bengal Tiger: সুন্দরবনে জোড়া বাঘ দর্শনে উচ্ছসিত পর্যটকদল, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Published on: March 12, 2026
Royal Bengal Tiger
---Advertisement---

সুন্দরবনে গিয়ে বাঘ দেখার আশা নিয়ে কতই না মানুষ ফিরে আসেন। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে ধুর ভাগ্যই খারাপ!এমন আক্ষেপও কম শোনা যায় না। কিন্তু কখনও কখনও উদয় হন ভাগ্যদেবী। হঠাৎ করেই হাসিমুখে খুলে দেন ভাগ্যের দরজা। ঠিক তেমনই এক বিরল মুহূর্তের সাক্ষী হলেন কলকাতা থেকে সুন্দরবন ঘুরতে যাওয়া একদল পর্যটক। (Royal Bengal Tiger)

ঘটনাটি ৭ মার্চের। বিশাল নদীর বুক চিরে এগিয়ে চলছে জলযান। চারপাশে ম্যানগ্রোভের সবুজ চাদর। হালকা হাওয়ায় ফুরফুরে মেজাজের সঙ্গেই কৌতূহলী চোখ, যদি হঠাৎ বাঘের দেখা মেলে! কিন্তু সেই কল্পনাও যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে, তা কে ভেবেছিল?

Royal Bengal Tiger

দোবাঁকি নদী খাঁড়ির জঙ্গলের কাছে পৌঁছতেই হঠাৎই চমকে ওঠেন সবাই। নদীর জলে নড়াচড়া। একটু পরেই নিজের রাজকীয় ভঙ্গিতে পর্যটকদের ধরা দিল, রয়্যাল বেঙ্গল টাইগার! আর তার সঙ্গে ছোট্ট বাঘছানা। মা আর সন্তান যেন নির্ভয়ে সাঁতরে নদী পার হচ্ছে।

জলযানের ভেতর তখন চাপা উত্তেজনা। কেউ ফিসফিস করে বলছে, চুপ চুপ শব্দ কোরো না, বাঘ ভয় পেয়ে যাবে! আবার কেউ তাড়াতাড়ি ফোন বের করে সেই বিরল দৃশ্য ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত।

এমন দৃশ্য তো আর রোজ রোজ দেখা যায় না। তাছাড়া এইরকম দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে না! তা কি সম্ভব? তাই ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত খুব দ্রুতই পৌঁছে গেল সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই ঝড়ের গতিতে ভিডিয়ো ভাইরাল।

যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করে দেখেনি হিন্দুস্থান নিউস পয়েন্ট। দৃশ্যটি দেখে নেটিজেনদের একটাই প্রতিক্রিয়া সুন্দরবনের প্রকৃতি কখনও কখনও এমনই চমক দিয়ে পর্যটকদের মন ভরিয়ে তোলে । আর সেই মুহূর্তই আজীবন থেকে যায় স্মৃতির সোনালি পাতায়।


Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment