রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Delhi Fire Incident: দিল্লির আবাসনে আগুন, মৃত ৭, আহত বহু

Published on: March 18, 2026
Delhi Fire Incident
---Advertisement---

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে। একটি বহুতল আবাসনে হঠাৎ আগুন লেগে যাওয়ায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের। আহত বহু।

ঘটনাটি ঘটেছে দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রী রাম চক এলাকায়। ১৮ মার্চ, বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ৩০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালায়। দমকল জানিয়েছে, আবাসনের ভিতরে কমপক্ষে ১০ জন মানুষ আটকে ছিলেন। ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। Delhi Fire Incident

বহুতল ভবনটিতে নিচের তলায় একাধিক দোকান রয়েছে আর উপরের তলায় থাকতেন আবাসিকরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বেরোতে না পেরে ভিতরেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্য করার চেষ্টা করেন। দিল্লির ঘিঞ্জি এলাকায় উদ্ধারকার চালাতে বেশ বেগ পেতে হয়।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, তবে এখনও কয়েকজন ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে তিনজন শিশুসহ মোট ৭ জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে, যদিও চূড়ান্ত সংখ্যা উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। Delhi Fire Incident

সোনারপুর দক্ষিণে বিরোধী শিবিরে ভাঙন, প্রচার শুরু উত্তরের TMC প্রার্থী ফিরদৌসী বেগমের

দমকল, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এখনও উদ্ধার ও আগুন নেভানোর কাজ চলছে। তবে কী কারণে এই ভয়াবহ আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Delhi Fire Incident: দিল্লির আবাসনে আগুন, মৃত ৭, আহত বহু”

Leave a Comment