এবার পারফরম্যান্সের মাপকাঠিতে মেপেই নবীন–প্রবীণদের প্রার্থী তালিকায় রেখে বিধানসভা ভোটে তৃণমূলের (TMC Candidates List) প্রার্থী তালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজন বা দু’জন না, একদম ৭৪ জন বিধায়ককে টিকিট দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে একুশের নির্বাচনে জেতা বাবুল সুপ্রিয় যেমন রয়েছেন। যিনি কয়েকদিন আগে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন। আবার শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা রয়েছেন। সবমিলিয়ে কোন কোন বিধায়ক টিকিট পেলেন না?
মহেশতলা বিধানসভার বিধায়ক দুলালচন্দ্র দাস এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে দলকে জানিয়েছিলেন। এদিন ওই আসনে তাঁর পুত্র শুভাশিস দাসকে প্রার্থী করল তৃণমূল। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না দুলালবাবু। আবার এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহাও এবার তাঁর আসনে পুত্র সন্দীপন সাহাকে প্রার্থী করার অনুরোধ জানিয়েছিলেন। এদিন তালিকা ঘোষণা করার পর দেখা গেল, তাঁর আবেদন মেনে নেওয়া হয়েছে। মানিকতলার বর্তমান বিধায়ক সুপ্তি পাণ্ডেও এবার টিকিট পাননি। তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডেকে ওই আসনে প্রার্থী করল তৃণমূল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবার টিকিট পাননি। ওই আসনে প্রার্থী হয়েছেন তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষ।
- সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়
- বিদায়ী বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা
- প্রাক্তন বিধায়ক দুলাল দাসের মেয়ে রত্না চট্টোপাধ্যায় এবং ছেলে শুভাশিস দাস
- প্রয়াত তৃণমূল নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে
- বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ
- মলয় ঘটক তাঁর ভাই অভিজিৎ ঘটক
- বেচারাম মান্না এবং তাঁর স্ত্রী করবী মান্না
- সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়
অন্যদিকে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ইতিমধ্যে রাজ্যসভার সাংসদ (TMC Candidates List) নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবে ভোটে লড়ছেন না তিনি। ওই আসনে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বেলেঘাটার বর্ষীয়ান বিধায়ক পরেশ পালকে এবার প্রার্থী করেনি তৃণমূল। ওই আসনে লড়বেন কুণাল ঘোষ। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার যে টিকিট পাবেন না, তা নিশ্চিত ছিল। ২৫ বছর পর বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল। পার্থের কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নদিয়ার পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে এবার টিকিট দেয়নি দল। আবার নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও টিকিট পেলেন না। সব মিলিয়ে বেশ কড়া মনোভাব দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ২৯১ জনের তালিকা থেকে পরিষ্কার, যারা বাদ পড়েছে তাঁদের অধিকাংশই বর্ষীয়ান। আর যারা টিকিট পেয়েছে তাঁরা সবাই নতুন মুখ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই তরুণদের প্রাধান্য দেন। তিনি একাধিকবার দাবি করেছেন, রাজনীতিতে অবসর থাকা উচিত। বিধানসভায় প্রার্থী তালিকায় কি সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী?










1 thought on “TMC Candidates List: মমতার কাজের সঙ্গে অভিষেকের তারুণ্যের মিশ্রণ, টিকিট পেলেন না তৃণমূলের ৭৪ বিধায়ক”