---Advertisement---
lifezone nursing home

Indore Fire Incident: নেপথ্যে ইলেকট্রিক গাড়ি, ইন্দোরে অগ্নিকাণ্ডে মৃত একই পরিবারের ৬ জন

March 18, 2026 2:16 PM
Indore Fire Incident_1
---Advertisement---

ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু। বাড়ির বাইরে চার্জে থাকা ইলেকট্রিক গাড়ি থেকেই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে।

ইন্দোরের পুলিশ কমিশনার সন্তোষ সিং জানান, মনোজ পুঙ্গালিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাড়ির বাইরে রাখা একটি ইলেকট্রিক গাড়ি থেকেই আগুনের সূত্রপাত। ওই গাড়িটি সারারাত চার্জে লাগানো ছিল। হঠাৎ করেই সেখানে শর্ট সার্কিট বা বিস্ফোরণের মতো কিছু ঘটে এবং সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান করা হচ্ছে। Indore Fire Incident

পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই বাড়িতে প্রায় ১৫টি এলপিজি সিলিন্ডার এবং কিছু অন্যান্য রাসায়নিক পদার্থ মজুদ করা ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লাগার ফলে তার মধ্যে অন্তর ৪টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ঘটনাটি রাতে ঘটায় পরিবারের সকলেই এই সময় ঘুমোচ্ছিলেন বলেই। তাই এই ভয়াবহ আগুন লাগার ঘটনায় পরিবারের কেউই দ্রুত বাড়ি থেকে বেরোতে পারেননি। ফলে ঘটনাস্থলেই ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়।

Delhi Fire Incident: দিল্লির আবাসনে আগুন, মৃত ৭, আহত বহু

বুধবার ভোর ৪টে নগদ আগুন লাগার খবর পেয়ে পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও, ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। পরে দমকল কর্মীরা বাড়ির ভেতর থেকে দেহগুলি উদ্ধার করেন। Indore Fire Incident

এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ভয়াবহ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি তবে এই এলপিজি সংকটের পরিস্থিতিতে দাঁড়িয়ে কীভাবে এবং কেন ওই বাড়িতে অতগুলি সিলিন্ডার মজুত করে রাখা হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment