---Advertisement---
lifezone nursing home

West Bengal Election 2026: ক্রিকেট খেললেন রেখা পাত্র, কেমন প্রচার সারলেন আফরিন? রইল টুকরো ছবি

March 23, 2026 8:50 PM
West Bengal Election 2026
---Advertisement---

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোমবার প্রচার সারলেন ফিরহাদ হাকিম (West Bengal Election 2026)। এদিন তিনি কর্মী- সমর্থকদের নিয়ে ভবানীপুর বিধানসভার বিভিন্ন এলাকা ঘোরেন। যান চেতলা গোবিন্দ আর ডি রোডে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন।

প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন কলেজ মাঠ—তবুও থেমে নেই প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় পাথরপ্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে ব্যস্ত প্রশাসন ও তৃণমূলের কর্মীরা। মঙ্গলবার সেখানে তৃণমূল প্রার্থী সমীর জানার সমর্থনে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের মঙ্গলবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসায় আসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার চালসায় দেওয়াল লিখন তৃণমূলের। নাগরাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে দেওয়াল লিখলেন কর্মী সমর্থকেরা।

West Bengal Election 2026
মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে প্রস্তুতি

জনসংযোগ করতে বিরোধীদের পার্টি অফিসেও গেলেন প্রার্থী। সোমবার যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় জনসংযোগ করতে ১০১ নম্বর ওয়ার্ড সিপিএমের দলীয় কার্যালয়ে যান। কথা বলেন সিপিএমের কর্মী- সমর্থকদের সঙ্গে।

ভোট প্রচারে বার হন বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী আফরিন বেগম। বালিগঞ্জ কেন্দ্র থেকে তিনি ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন। এদিন তিনি এলাকা ঘুরে জনসংযোগ সারেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন।

বীরভূমের সিউড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার তুঙ্গে। চিনপাই গ্রামে সকাল থেকেই প্রচারে নামেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। দিন শুরু হয় মিছিল দিয়ে। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকার জনসংযোগ করেন তিনি।

ভোট প্রচারে বেরিয়ে মাঠে নেমে ক্রিকেট খেললেন হিঙ্গলগঞ্জ কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্র। বরুনহাট পঞ্চায়েতের কাটাখালিতে ঈদ উপলক্ষে এলাকার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সময় জনসংযোগে বেরিয়েছিলেন বিজেপির প্রার্থী। প্রচারের ফাকে মাঠে নেমে পড়েনে তিনি। জীবনে প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছেন বলে জানান তিনি।

তৃণমূল ছেড়ে ISF-এ, নওশাদের দলের থেকে টিকিট পেতেই বহিষ্কার TMC-র

বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার সারলেন বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। এদিন তিনি আসানসোলের সালানপুরের ক্ষুদিকা গ্রামে যান। এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। তিনি জানান রাস্তা ঘাট পানীয় জল এলাকায় সব উন্নয়ন হয়েছে।তবে এখানে প্রচুর মানুষের বাড়ির সমস্যা।

সোমবার সকাল থেকেই পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী অসীম মাজী প্রচারে নামেন। এদিন প্রথমে মন্দিরে পুজো দিয়ে শুরু করেন জনসংযোগ। পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানে এবং কোলাঘাট হাটে করলেন জনসংযোগ কর্মসূচি।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election 2026: ক্রিকেট খেললেন রেখা পাত্র, কেমন প্রচার সারলেন আফরিন? রইল টুকরো ছবি”

Leave a Comment