রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Polliution : পরিবেশ দূষণে বিশ্বের মধ্যে শীর্ষে পাকিস্তান, ২০২৫ রিপোর্টে

Polliution
---Advertisement---

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রাকৃতিক পরিবেশ দূষিত দেশ হিসেবে বিবেচিত হয়েছে পাকিস্তান। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ পাকিস্তান, আর তার পরেই রয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ১৪৩টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৩০টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্ধারিত বায়ুমানের নির্দেশিকা মানতে ব্যার্থ হয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান, তারপরে বাংলাদেশ ও তাজিকিস্তান। চতুর্থ স্থানে রয়েছে চাহাদ, যা ২০২৪ সালে শীর্ষে ছিল। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দূষণের মাত্রা কমে যাওয়ার পেছনে তথ্যের ঘাটতিও একটি বড় কারণ হতে পারে। কারণ ২০২৫ সালের মার্চ মাসে বাজেটের সীমাবদ্ধতার কারণে যুক্তরাষ্ট্র তাদের বৈশ্বিক বায়ুদূষণ (Polliution) পর্যবেক্ষণ কর্মসূচি বন্ধ করে দেয়। এই বার্ষিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৫ সালে মাত্র ১৩টি দেশ ও অঞ্চল সূক্ষ্ম দূষণ কণিকা PM2.5-এর গড় মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখতে পেরেছে, যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭।

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে শীর্ষে রয়েছে ভারতের লোনি। এখানে PM2.5-এর গড় মাত্রা ছিল ১১২.৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। লোনির পরেই রয়েছে চীনের জিনজিয়াং অঞ্চলের হোতান। এছাড়াও বিশ্বের শীর্ষ ২৫ টি দূষিত শহরের তালিকায় ভারত ও পাকিস্তানের একাধিক শহর রয়েছে।

২০২৫ সালে বিশ্বের মাত্র ১৪% শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর নির্ধারিত মানদণ্ড বজায় রাখতে পেরেছে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড, এস্তোনিয়া এবং পানামা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment