---Advertisement---
lifezone nursing home

Andhra Pradesh Incident: বাস-লরির মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে আগুন, অগ্নিদগ্ধে মৃত ১০, আহত বহু

March 26, 2026 11:53 AM
Andhra Pradesh Incident
---Advertisement---

সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে । সংঘর্ষের ফলে বাসে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। এই ঘটনায় বহু যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। আহত অন্তত ২০ জন বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশের মার্কাপুরামে। বৃহষ্পতিবার সকাল প্রায় ৬টা থেকে ৬:৩০ টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। হরিকৃষ্ণ ট্রাভেলস এর একটি প্রাইভেট যাত্রীবাহী বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেলোরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে বাসটির ভয়াবহ সংঘর্ষ হয়। ধাক্কা লাগার পরই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই বাসটি দাউদাউ করে জ্বলতে শুরু করে। সংঘর্ষের তীব্রতা থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে অনুমান। এত দ্রুত ঘটনাটি ঘটে যে অনেক যাত্রীই পালানোর কোন সুযোগ পাননি। ফলে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ১০ জনের। (Andhra Pradesh Incident)

Iran’s Statement on Hormuz: বন্ধু দেশগুলির অবারিত দ্বার হরমুজ প্রণালীতে, ঘোষণা ইরানের

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল মিলে বাস থেকে যাত্রীদের বের করার চেষ্টা চালায়। এখনও পর্যন্ত ১০ জন নিহত এবং প্রায় ২০ জনের গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং কীভাবে ঘটনা ঘটল- সে বিষয়ে খতিয়ে দেখে পুরো ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। (Andhra Pradesh Incident)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment