---Advertisement---
lifezone nursing home

Jhargram Forest Fire: জ্বলছে জঙ্গলমহল, সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

March 26, 2026 3:08 PM
Junglemahal Fire Picture
---Advertisement---

রাজ্যে ফের অগ্নিকাণ্ড। এবার এলাকা ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায়। স্থানীয়দের দাবি, ৬ ঘণ্টার আগে জঙ্গলমহলের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায়। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিন্তু তাদের কোনও কর্মী বা আধিকারিককে দেখতে পাওয়া যায়নি। এর ফলেই শুরু হয় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ।(Jhargram Forest Fire)

গ্রীষ্মের সময় প্রতি বছরই এরকম অগ্নিকাণ্ডের সম্মুখীন হয় জঙ্গলমহলের বিভিন্ন জায়গায়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় প্রায় ৬ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকলেও কোনও কর্মীকে ঘটনাস্থলে দেখা যায়নি। গ্রামবাসীদের দাবি, সময়মতো বনদপ্তরের কর্মী বা আধিকারিকরা এলে এবং তাৎক্ষণিক কোনও ব্যবস্থা গ্রহণ করলে আগুন এতটাও ভয়াবহ রূপ ধারণ করত না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো যেত।

এছাড়াও এই অগ্নিকাণ্ডের জেরে শুধু বনভূমির যে ক্ষতি হয়েছে তা নয়, আশঙ্কা করা যাচ্ছে জঙ্গলের বন্যপ্রাণীদের জীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তাছাড়াও আগুন লাগার ফলে যে ঘন ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা আশপাশের গ্রামগুলিতেও ছড়িয়ে পড়েছে, যার ফলে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক গ্রামবাসীরাই নিরাপত্তার কারণে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গিয়েছেন। তবুও গ্রামবাসীদের মধ্যে এখনও আতঙ্কের ছাপ ও অনিশ্চয়তা কাজ করছে।(Jhargram Forest Fire)

স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর জন্য বনদপ্তরের তৎপর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দেরি না করে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হবে এবং বড়সড় ক্ষতির হাত থেকেও এলাকা ও জঙ্গলের বন্যপ্রাণীকে বাঁচানো সম্ভব। Shootout: বাঘাযতীনের বহুতলের ছাদে গুলি, মৃত ১


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Jhargram Forest Fire: জ্বলছে জঙ্গলমহল, সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা”

Leave a Comment