---Advertisement---
lifezone nursing home

Weather Update: বৃষ্টির জেরে তাপমাত্রার বৃদ্ধিতে লাগাম পড়েছে, কতদিন চলবে? কী বলছে হাওয়া অফিস?

March 28, 2026 10:10 AM
Weather Update
---Advertisement---

চৈত্রর চড়া রোদ ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করেছে। বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে কলকাতা এবং লাগোয়া অঞ্চলের তাপমাত্রা। আচমকা ঝড় বৃষ্টিতে সেই তাপমাত্রা বৃদ্ধিতে লাগাম পড়েছে। আজ ফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কমবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় বঙ্গের দক্ষিণে অবস্থানরত ঘূর্ণাবর্তের সৌজন্যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টির কারণেই আগামী কয়েকদিন গরম মাথাচাড়া দিতে পারবে না বলছেন আবহবিদেরা। (Weather Update)

ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমানে জলীয় বাষ্প বাংলার বাতাসে প্রবেশ করছে। পূর্বভারতের বায়ুমণ্ডলের ওপরের স্তরে অতি শীতল বায়ুর স্রোত আছে। জলীয় বাষ্প আরও গরম এবং হালকা হয়ে বায়ুমন্ডলের ওপরের স্তরে উঠছে এবং শীতল বায়ুর সংস্পর্শে দ্রুত ঘনীভূত হয়ে মেঘপুঞ্জে পরিণত হচ্ছে। তার ফলেই এই ঝড়বৃষ্টি। কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় চল্লিশ থেকে ৫০ কিলোমিটার।

উত্তরবঙ্গের ওপরের দুটো জেলাতেও রাতের বৃষ্টিতে রাশ পড়ল পারদের বৃদ্ধিতে। ঝড়বৃষ্টির দাপটের কারণেই লাল সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার, উত্তরবঙ্গ জুড়ে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।রবিবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ওপরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।

New US Dollar: ডলারেও থাকবে ট্রাম্পের স্বাক্ষর! আমেরিকার বাজারে আসছে নতুন নোট, উঠছে প্রশ্ন

শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রাতভোর ঝড়বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। রবিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে।সোমবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। এরপর থেকে আবহাওয়ার উন্নতি। (Weather Update)

শুক্রবার কলকাতা এবং লাগোয়া অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার শতকরা পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৪০ শতাংশ।

আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Weather Update: বৃষ্টির জেরে তাপমাত্রার বৃদ্ধিতে লাগাম পড়েছে, কতদিন চলবে? কী বলছে হাওয়া অফিস?”

Leave a Comment