রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Assembly Election: দাড়ি কাটার পর সামলালেন হেঁশেল, ভোট প্রচারে গিয়ে অন্যরূপে বিজেপি প্রার্থী

Published on: March 28, 2026
West Bengal Assembly Election
---Advertisement---

ভোটের হাওয়ার মেজাজটাই আলাদা! হঠাৎ করে চেনা মানুষগুলো কেমন জানি অচেনা হয়ে ওঠে। সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছাতে প্রার্থীরা কত কীই না করেন। কেউ বা বেলছেন রুটি, কেউ আবার দাড়ি কামাচ্ছেন। আসলে লক্ষ্য একটাই, এই কয়েকদিন মানুষের পাশে থেকে তাদের ভোট আদায় করা। এবারের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এমনই ভিন্ন স্বাদের প্রচারের ছবি দেখা যাচ্ছে কয়েকদিন ধরেই। এবার এমনই ছবি দেখা গেল নারায়ণগড়েও।

আসন্ন বিধানসভা নির্বাচনে নারায়ণগড়ের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। প্রচারের অভিনবত্বের দিক থেকে যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছেন তিনি। কখনও তাঁকে দেখা যাচ্ছে পাড়ার সেলুনে ঢুকে দাড়ি কামাতে, আবার কখনও তিনি সাধারণ ভোটারের হেঁশেলে ঢুকে খুন্তি নাড়ছেন। প্রচারে এক অন্য মুডে ধরা দিচ্ছেন রামপ্রসাদ। (West Bengal Assembly Election)

সম্প্রতি নারায়ণগড়ে প্রচার চলাকালীন হঠাৎই একটি সাধারণ পরিবারে ঢুকে পড়েন রমাপ্রসাদ। বাড়ির সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই বসে পড়েন উনুন পাড়ে। বাড়ির গিন্নি তখন চাল ভাজছিলেন, প্রার্থীও নিজে হাত লাগিয়ে দিলেন সেই কাজে। কাঠের উনুনে নিপুণ হাতে চাল ভেজে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ছিনিয়ে নিলেন ‘রাঁধুনি’ তকমা।

Abhisekh Banerjee : অভিষেকের সভামঞ্চে আগুন, অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা

এর কয়েকদিন আগেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা গিয়েছিল রমাপ্রসাদ গিরি একটি ছোট সেলুনে ঢুকে দাড়ি কামাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে তাদের মতো করে মিশে আসলে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন তিনি মাটির মানুষ।

রমাপ্রসাদের এই কীর্তি দেখে রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, এই ‘আউট অফ দ্যা বক্স’ প্রচারের মাধ্যমে তিনি ভোটারদের সঙ্গে একটি আত্মিক টান তৈরি করতে চাইছেন। তৃণমূল স্তরের মানুষের সাথে সরাসরি সংযোগ করছেন। আসলে ‘ঘরের ছেলে’ ইমেজ তৈরি করা আরকি। যাতে ভোট ব্যাঙ্কের একটিও ভোট বিরোধীরা ছিনিয়ে নিয়ে যেতে না পারে। (West Bengal Assembly Election)

তবে রমাপ্রসাদ গিরি কিন্তু সে কথা বলছেন না বরং তিনি বলছেন, “রাজনীতি মানে শুধু মঞ্চে ভাষণ দেওয়া নয়, মানুষের জীবনের সঙ্গে মিশে যাওয়া। আমি তাঁদেরই একজন, সেটাই মনে করিয়ে দিতে চাই।”

সব মিলিয়ে রমাপ্রসাদ গিরির এই ভোট প্রচার ‘স্ট্র্যাটেজি’ এখন নারায়ণগড়ের চায়ের ঠেকে হট টপিক। তবে শেষ পর্যন্ত এই অভিনব প্রচার ব্যালট বক্সে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment