রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bengaluru Viral News: ছাত্রকে ‘জঙ্গি’ আখ্যা অধ্যাপকের, ভিডিয়ো ভাইরালে বেঙ্গালুরুতে এক বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য

Bengaluru Viral News
---Advertisement---

এক ছাত্রকে আপত্তিকর কথা বলে হেনস্থা অধ্যাপকের। যা ঘিরে তুমুল বিক্ষোভ বেঙ্গালুরুর একটি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে (Bengaluru Viral News)। ভরা ক্লাসরুমের মধ্যে ছাত্রকে ‘জঙ্গি’বলে অপমান অধ্যাপকের। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র বিতর্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ভরা ক্লাসরুমে এক ছাত্রকে ‘জঙ্গি’ বলে অপমানজনক মন্তব্য করেন ওই অধ্যাপক। ছাত্রকে ১৩ বার জঙ্গি বলে সম্বোধন করেছেন ওই অধ্যাপক। সেই অভিযোগেই তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।

ঘটনার পরই ওই অধ্যাপককে সাময়িক ভাবে সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৪ মার্চ বেঙ্গালুরুর পেস বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অধ্যাপক মুরলীধর দেশপাণ্ডে এক ছাত্রকে উদ্দেশ্য করে বলছেন, ‘ক্লাসে ঢুকে তুমি সকলকে ডিসস্টার্ব করছো। তোমার কী লজ্জা করছে না? জঙ্গিদের মতো আচরণ করছো। হ্যাঁ, আমি তোমাকে জঙ্গি বলছি।’

গোটা ঘটনাটি ক্লাসরুমেই উপস্থিত বাকি পড়ুয়ারা লুকিয়ে ভিডিয়ো করে। সেটি প্রকাশ্যে আসতেই অধ্যাপকের এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান।

এই ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। অধ্যাপক দেশপাণ্ডেকে সাময়িক বরখাস্ত করেন এবং অধ্যাপকের বিরুদ্ধেঘ টনার তদন্ত শুরু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের (Bengaluru Viral News) অধ্যক্ষ জওহর দোরেস্বামী জানান, ‘প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি রয়েছে। আমরা ইতিমধ্যেই টেকনিক্যাল টিমকে খবর দিয়েছি। ভিডিয়োটি সত্যি কিনা তা যাচাই করা হচ্ছে। অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং শৃঙ্খলাভঙ্গ কমিটি বিষয়টি খতিয়ে দেখবে।’


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment