---Advertisement---
lifezone nursing home

Terrorist Encounter: ভূস্বর্গে রাতভর গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত এক জঙ্গি

April 1, 2026 3:19 PM
Terrorist Encounter
---Advertisement---

ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে নিহত এক জঙ্গি। সেনাবাহিনী জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতের অভিযান চালায় ভারতীয় সেনা। আর তাতেই মেলে সাফল্য। বড়সড় জঙ্গি হামলাকে বানচাল হয়েছে।

বুধবার ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছে, মঙ্গলবার রাতে গান্দেরবালের আরাহামা এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। (Terrorist Encounter)

তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনী আরহামা সন্দেহজনক কিছু গতিবিধি লক্ষ্য করে। জঙ্গি সন্দেহে বেশ কিছুক্ষণ সেই দুষ্কৃতীর ওপর নজর রাখা হচ্ছিল। অন্ধকারে বার বার নিজের অবস্থান পাল্টায় সেই দুষ্কৃতী। বাহিনীর তরফে তাকে সাবধান করা হলে হঠাৎ সে গুলি চালাতে শুরু করে। এই হামলার জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ এই গুলির লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর গুলির আঘাতেই সেই জঙ্গি নিহত হয়।

Census 2027: দেশজুড়ে শুরু জনগণনা, দিতে হবে ৩৩ প্রশ্নের উত্তর, কী কী?

তবে সূত্রের খবর, অভিযান এখনও শেষ হয়নি। নিরাপত্তা বাহিনী এখনও পুরো এলাকা ঘিরে রেখেছে এবং আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কায় তল্লাশি অভিযানও জারি রয়েছে। এখনও পর্যন্ত আর কোনও জঙ্গির খোঁজ মেলেনি। তবে নিহত জঙ্গির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না সেনাবাহিনীর তরফে সবুজ সংকেত মিলছে ততক্ষণ পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। এই ঘটনায় আবারও কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে নিরাপত্তা বাহিনীর তৎপরতার ছবি সামনে উঠে এসেছে। ঘটনায় উপত্যকা সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Terrorist Encounter)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment