শ্রীলঙ্কার অভিনেত্রীর বিরুদ্ধে ৯ লক্ষ টাকার সোনার চেন নিয়ে প্রতারণার অভিযোগ। অভিযোগ করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষ। হঠাৎ কী এমন ঘটল?
শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষের দাবি তাঁর একটি সোনার চেন হর্ষি রাসাঙ্গার কাছে ধার দেওয়া ছিল। সেই চেনটির আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। অভিযোগ অনুযায়ী, ওই শ্রীলঙ্কান অভিনেত্রী নাকি ক্রিকেটারের অনুমতি ছাড়াই চেনটি একটি জায়গায় বন্ধক রেখে দেন। বিষয়টি জানতে পেরে রাজাপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তদন্ত। কিন্তু কে এই হর্ষি রাসাঙ্গা? (Gold Chain Pledging)
হর্ষি রাসাঙ্গা একজন শ্রীলঙ্কান অভিনেত্রী। মূলত বিভিন্ন টিভি সিরিয়াল এবং শো তে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। উল্টোদিকে, ভানুকা রাজাপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেটার। তিনি ২০২২ এবং ২০২৪ এর আইপিএল এ পাঞ্জাব কিংস (PBKS)-এর হয়েও খেলেছেন। রাজাপক্ষের সোনার চেন প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। যদিও ওই অভিনেত্রী দাবি করেন ওই চেনটি নাকি ভানুকা নিজের হর্ষিকে উপহার হিসেবে দিয়েছিলেন। কার কথা সত্যি সে বিষয়ে এখনও সঠিক জানা যায়নি।
তবে তদন্তের ভিত্তিতে তালাংগামা এলাকার পুলিশ প্রথমে অভিনেত্রীকে গ্রেফতার করে। পরে তাকে কাদুওয়েলা ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে শুনানির পর তাকে জামিনে মুক্তিও দেওয়া হয়।
Sri Lankan cricketer Bhanuka Rajapaksa's Ex-girlfriend, Harshi Rasanga, was arrested after receiving a legal notice from the police.
— Cricket Central (@CricketCentrl) April 3, 2026
Actually, when Harshi Rasanga and Bhanuka Rajapaksa were in a relationship, Bhanuka had gifted her a gold chain worth 9 lakhs.
However, Harshi… pic.twitter.com/YsqhXA1KFc
এই ঘটনায় নতুন মোড় আসে অভিনেত্রীর পাল্টা দাবিতে। হর্ষি রাসাঙ্গার বক্তব্য, ওই সোনার চেনটি আসলে তাঁকে উপহার হিসেবে দিয়েছিলেন রাজাপক্ষ। তাদের ব্যক্তিগত সম্পর্কের সময়ে এই উপহার দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। অন্যদিকে রাজাপক্ষের অভিযোগ, চেনটি ধার হিসেবে দেওয়া হয়েছিল এবং অনুমতি ছাড়াই তা বন্ধক রাখা হয়েছে। এই দুই বিপরীত দাবির কারণে মামলাটি আরও জটিল হয়ে উঠেছে। (Gold Chain Pledging)
আদালতে অভিনেত্রীর আইনজীবীরা জানান, চেনটি উদ্ধার করে ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। তবে বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে এবং ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত এই বিতর্ক চলবে।
Dhurandhar The Revenge: চৈত্রের গরমেও বক্স অফিস কাঁপছে ‘ধুরন্ধর’-এর জ্বরে, ১৫ দিনে আয় কত?













1 thought on “Gold Chain Pledging: ফেরত দেননি সোনার চেন, ক্রিকেটারের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী”