রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dhurandhar The Revenge: চৈত্রের গরমেও বক্স অফিস কাঁপছে ‘ধুরন্ধর’-এর জ্বরে, ১৫ দিনে আয় কত?

Published on: April 3, 2026
Dhurandhar The Revenge
---Advertisement---

ছবি মুক্তির পর পেরিয়ে গিয়েছে ১৫ দিন, কিন্তু এখনও বক্স অফিসে ‘Dhurandhar The Revenge’-এর ঝড় অব্যাহত। ১৫ তম দিনে ভারতে এই ছবি বক্স অফিসে প্রায় ১৭.৮০ কোটি টাকা আয় করেছে। এর ফলে দেশে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৩৭.৩২ কোটি টাকা। এবার কি ১০০০ কোটির ক্লাবে পা রাখবে আদিত্য ধরের ‘ধুরন্ধর’?

‘ধুরন্ধর’ মুক্তির পরই মন জিতেছিল দর্শকদের। তাই ছবি দ্বিতীয় পার্ট নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ফলে ছবি মুক্তি পেতেই দর্শকের ঢল নেমেছিল সিনেমা হলগুলিতে। ভারতে এই ছবির মোট আয় এখন প্রায় ১,১২২.১৭ কোটি। শুধু দেশ নয়, বিদেশের বাজারেও ছবিটি ভালো ব্যবসা করেছে। ফলে বিশ্ব জুড়ে মোট আয় পৌঁছে গিয়েছে প্রায় ১,৪৯২.১৭ কোটিতে।

মুক্তির দিন অর্থাৎ ১৯ মার্চ, ছবির প্রথম দিনের আয় ছিল ১০২.৫৫ কোটি। এরপর ২০ মার্চ ৮০.৭২ কোটি এবং ২১ মার্চ ১১৩ কোটি টাকা সংগ্রহ করে। গত ২২ মার্চ ভারতে ২১,৬৩৩টি শো পেয়ে ছবিটি আরও ১১৪.৮৫ কোটি টাকা আয় করে।

২৩ মার্চ অর্থাৎ মুক্তির পর প্রথম সোমবারে আয় কিছুটা কমে ৬৫ কোটিতে দাঁড়ালেও পরের কয়েকদিনে ছবিটির দৈনিক আয় সাধারণত ৪০ থেকে ৬০ কোটির মধ্যে ছিল। এছাড়া মুক্তির আগের পেইড প্রিভিউ থেকেই ছবিটি ৪৩ কোটি পর্যন্ত আয় করেছিল।

Tant Saree: স্লোগান শুধু মুখে নয়— ছাপা হচ্ছে শাড়িতেও, ভিন্ন স্বাদের প্রচারে হাসি ফুটেছে শান্তিপুরের তাঁতিদের মুখে

রণবীর সিং অভিনীত এই ছবি যে গতিতে একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙেছে তাতে দুই সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও প্রায় প্রতিটি সিনেমা হলেই এখনও হাউসফুল ট্যাগ ঝুলতে দেখা যাচ্ছে। বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, এরকম ভাবে চললে খুব শীঘ্রই ‘Dhurandhar The Revenge’ ভারতের বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে।

উল্লেখ্য, মুক্তির আগে থেকেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছে এই ছবি। কখনও সিনেমাটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়া হয়েছে, কখনও আবার পাকিস্তানীরা ছবির পরিচালকের থেকে টাকা দাবি করেছে। তবে এত কিছুর পরেও রমরমিয়ে চলছে ধুরন্ধরের যাত্রা। বক্স অফিসের অঙ্কে ধুরন্ধরের মিশন ঠিক কোথায় গিয়ে শেষ হয় তার উত্তর দেবে সময়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Dhurandhar The Revenge: চৈত্রের গরমেও বক্স অফিস কাঁপছে ‘ধুরন্ধর’-এর জ্বরে, ১৫ দিনে আয় কত?”

Leave a Comment