রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Tant Saree: স্লোগান শুধু মুখে নয়— ছাপা হচ্ছে শাড়িতেও, ভিন্ন স্বাদের প্রচারে হাসি ফুটেছে শান্তিপুরের তাঁতিদের মুখে

Published on: April 3, 2026
Tant Saree
---Advertisement---

সামনেই বিধানসভা নির্বাচন। জোড় কদমে বাংলা জুড়ে চলছে প্রচার। কোথাও রোড শো, কোথাও স্লোগানের ঝড়— সব মিলিয়ে ভোট প্রচারে এক চুলও জমি কেউ কাউকে ছেড়ে দিতে নারাজ। কিন্তু এবার স্লোগান আর শুধু মুখে শোনা যাবে না বরং দেখা যাবে পরনের শাড়িতেও। ভোটকে কেন্দ্র করেই নতুন করে কাজের দিশা পেয়েছে শান্তিপুরের তাঁতিরা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক, স্লোগানসহ নানান ডিজাইনের শাড়ি ছাপানোর অর্ডার পাচ্ছেন তাঁতিরা। (Tant Saree)

এবারের বঙ্গে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রায় রোজই প্রচারে অভিনবত্ব আনছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কেউ সাধারণ মানুষের বাড়ি গিয়ে খুন্তি নাড়ছেন, কেউ আবার সেলুনে ঢুকে দাড়ি কমিয়ে দিচ্ছেন। আসল লক্ষ্য, এভাবে মানুষের পাশে থেকে তাদের থেকে নিজের নামের ভোটটি আদায় করে নেওয়া। এবারে ভোট প্রচারের তালিকায় নতুন সংযোজন দলীয় প্রতীক আর স্লোগান লেখা শাড়ি। নিত্যনতুন ডিজাইনের এই শাড়ি বুনছেন শান্তিপুরের তাঁতিরা। (Tant Saree)

নদীয়ার শান্তিপুর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তবে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি এসে যাওয়ায় বহুদিন ধরে শান্তিপুরের তাঁত শিল্পের অবস্থা শোচনীয়। সারা বছরই পুজোর দিকে তাকিয়ে থাকেন শান্তিপুরের এই তাঁতিরা। তবে এর ফাঁকেও ভোট এলে তাঁতঘরগুলিতে জোড় কদমে কাজ শুরু হয়েছে। তাঁতিদের কথায়, যখনই নির্বাচন আসে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের দলীয় প্রতীক এবং স্লোগানসহ নিত্য নতুন ডিজাইনের শাড়ি ছাপানোর কাজ দেন। প্রতিবার নির্বাচনে বড় বড় অর্ডার পান তাঁরা। এবারও তার ব্যতিক্রম নয়।

Director Missing: টলিউডে ফের দুঃসংবাদ, ব্যাঙ্কে গিয়ে নিখোঁজ জনপ্রিয় পরিচালক

সাদা তাঁতের শাড়ির ওপর কোথাও দেখা যাচ্ছে জোড়া ফুল চিহ্ন কোথাও আবার সুতোর কাজে ফুটে উঠেছে পদ্মের ছবি। সঙ্গে লেখা নানান গালভরা স্লোগানও। তাঁতিদের থেকে জানা যাচ্ছে শুধু নদীয়া নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই এই সময় তাদের কাছে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন এবং স্লোগানের ডিজাইন সহ এই শাড়িগুলির অর্ডার আসে। সারাবছর সেরকমভাবে লাভ না হলেও এই ভোটের সময় একটু বাড়তি লাভের আশায় তাঁতিরাও হাসি মুখে শাড়ি ছাপানোর কাজ করছেন। (Tant Saree)

নির্বাচন আসলে গণতন্ত্রের এক উৎসব। তবে বঙ্গ রাজনীতিতে এই উৎসবের ছবিটা একটু অন্যরকম। প্রতিবছর নির্বাচন এলেই রাজ্য জুড়ে অশান্তি এবং বিক্ষোভের ছবিই বেশি চোখে পড়ে। তবে এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারের জন্য নতুন ডিজাইনের এই শাড়ির চাহিদা বাড়ায় অন্তত শান্তিপুরে তাঁতিদের কাছে এই নির্বাচন সত্যিই একটি উৎসবের রূপ নিয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Tant Saree: স্লোগান শুধু মুখে নয়— ছাপা হচ্ছে শাড়িতেও, ভিন্ন স্বাদের প্রচারে হাসি ফুটেছে শান্তিপুরের তাঁতিদের মুখে”

Leave a Comment