রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Raghav Chadha: BJP-র বিরুদ্ধে কথা না বলে, সিঙ্গারা ইস্যুতে প্রশ্ন, রাঘবকে সরানো নিয়ে বিবৃতি AAP-এর

Published on: April 3, 2026
Raghav Chadha
---Advertisement---

দলের অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে অপসারণের পর আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তায় তিনি জানান, জোর করে তাঁর মুখ বন্ধ করা হয়েছে। প্রকাশ্যে দলের বিরুদ্ধে এরকম মন্তব্য করায়, এবার পাল্টা রাঘবকে ‘ভীতু’ বলে আক্রমণ করল AAP।

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। মাত্র ৩৭ বছর বয়সে ডেপুটি লিডারের পদ পেয়ে রাঘব সম্প্রতি সংসদে সাধারণ মানুষের নিত্যদিনের নানান সমস্যার কথা তুলে ধরছিলেন। বিমানবন্দরের চা-সিঙ্গারার অত্যাধিক দাম থেকে শুরু করে ডেলিভারি বয়দের সমস্যার কথাগুলি নিয়ে সরব হয়েছেন তিনি। তবে সম্প্রতি তাঁর দল আম আদমি পার্টির (AAP) তরফে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পদ থেকে অপসারণের সময়ে দলের তরফে সেরকম ভাবে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। আর ঠিক তারপরেই রাঘব (Raghav Chadha) সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

তবে এবার আর চুপ থাকেনি দল। সংসদে দাঁড়িয়ে সিঙ্গারার দামের মতো ছোট ইস্যু তুলে কথা বলায় রাঘবের বিরুদ্ধে তোপ দেগেছে AAP। দলের মুখপাত্র অনুরাগ ধনড়া, চাড্ডাকে উদ্দেশ্য করে বলেন, ‘বিগত কয়েক বছর ধরে ভীতু হয়ে পড়েছেন রাঘব। মোদীর বিরুদ্ধে সরব হতে ভয় পাচ্ছেন। সেই ভয় থেকেই দেশের গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলি সংসদে না তুলে সিঙ্গারার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলছেন।’

AAP-এর দাবি, সংসদে কথা বলার জন্য দল খুবই কম সময় পায়। সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে প্রশ্ন তোলাই তাদের লক্ষ্য। সেটা না করে বিমানবন্দরে কেন সিঙ্গারা বেশি দামে বিক্রি হচ্ছে সেই বিষয়ে কথা বললে দল তা মেনে নেবে না। আর সেই জায়গা থেকেই রাঘবকে সরিয়ে দলের ডেপুটি লিডারের পদে অশোক মিত্তলকে বসানো হয়েছে বলে ইঙ্গিত করেছে AAP।

Gold Chain Pledging: ফেরত দেননি সোনার চেন, ক্রিকেটারের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

অন্যদিকে রাঘবের দাবি, তিনি সংসদে সবসময় সাধারণ মানুষের সমস্যাই তুলে ধরেন। তাঁর প্রশ্ন- মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা তুলে ধরা কি ভুল? তিনি দাবি করেন, সংসদে সুযোগ পেলেই তিনি জনস্বার্থের বিষয় নিয়ে কথা বলেন এবং সেটাই তাঁর দায়িত্ব।

সব মিলিয়ে আপের অন্দরের এই কোন্দল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। আগামীতে এই ঘটনা ঠিক কোন দিকে মন নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Raghav Chadha: BJP-র বিরুদ্ধে কথা না বলে, সিঙ্গারা ইস্যুতে প্রশ্ন, রাঘবকে সরানো নিয়ে বিবৃতি AAP-এর”

Leave a Comment