---Advertisement---
lifezone nursing home

UAE asks $ 3.5 Billion Loan Repayment: হাতে নেই টাকা, এই পরিস্থিতিতে UAE-র ৩.৫ বিলিয়ন ডলার শোধ করছে পাকিস্তান

April 5, 2026 6:04 PM
UAE asks $ 3.5 Billion Loan Repayment
---Advertisement---

এমনিতেই ভাঁড়ে মা ভবানী। আর্থিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। তার উপর ঋণের বোঝা। সব নিয়ে নাজেহাল পরিস্থিতি পাকিস্তানের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার পাকিস্তানকে ঋণ শোধ করে দিতে বলল সংযুক্ত আরব আমিরশাহি (UAE asks $ 3.5 Billion Loan Repayment)। এমনটাই দাবি, পাক সংবাদমাধ্যম জিও নিউজের। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহি ‘ব্যালেন্স অব পেমেন্টস’ স্থিতিশীল রাখতে পাকিস্তানকে এই ঋণ পরিশোধ করতে বলা হয়েছে।

ঋণ পরিশোধের জন্য বার বার সময়সীমা বাড়িয়ে চলেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর তরফে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ ‘নিরাপদ আমানত’ হিসেবে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে রাখা হয়েছিল। পাকিস্তান এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরশাহিকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেবে।

পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ২১ বিলিয়ন ডলার রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও পাকিস্তানের মাথায় এখন সৌদি আরবের ৫ বিলিয়ন ডলারের ধার রয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তির জেরে সংযুক্ত আরব আমিরশাহি বিরক্ত। সৌদি-পাক চুক্তির পরই ভারতের সঙ্গে চুক্তি করেছিল সংযুক্ত আরব আমিরশাহি। উল্লেখ্য, সৌদির সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সময়ে খারাপ হয়েছিল। এদিকে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদিকে সাহায্য করছে না পাকিস্তান। তা নিয়ে সৌদিও বিরক্ত পাকিস্তানের ওপর।

বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় পাকিস্তানকে সাহায্য করতে ঋণ দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। এই ঋণের মেয়াদ গত কয়েক দফায় বাড়ানোও হয়। তবে এখন আমেরিকা-ইরান (UAE asks $ 3.5 Billion Loan Repayment) যুদ্ধের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। হামলার মুখে পড়ছে সংযুক্ত আরব আমিরশাহিও। এ অবস্থায় ইসলামাবাদের কাছ থেকে ঋণের টাকা ফেরত চেয়েছে আবু ধাবি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ়-এর প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment