রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dhurandhar: The Revenge: ধুরন্ধরের প্রসংশায় পঞ্চমুখ বিরাট, পরিচালক এবং রণবীরের কাজে মুগ্ধ কিং কোহলি

Published on: April 7, 2026
Dhurandhar The Revenge
---Advertisement---

মুক্তির পর থেকেই প্রশংসা এবং সমালোচনায় ভরে উঠেছে আদিত্য ধরের ‘Dhurandhar: The Revenge’কে। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে নতুন করে প্রায় প্রতিদিনই ছবির আয় বেড়েই চলেছে। এবার এই ছবির জাদুতে মজেছেন স্বয়ং কিং কোহলিও। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বার্তাই জানালেন বিরাট। ঠিক কী বলেছেন তিনি?

সম্প্রতি শুরু হয়েছে আইপিএল ২০২৬। আর এবছর শুরুটা বেশ ভালোই করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বভাবতই কোহলিসহ দলের সকলের মেজাজও বেশ ফুরফুরে। তাই একটু অবসর পেতেই বিরাট দেখে ফেলেছেন ‘Dhurandhar: The Revenge’। তারপরেই স্যোশাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

বলিউডের ব্লকবাস্টার ছবি ‘Dhurandhar: The Revenge’ দেখে মুগ্ধ ভারতীয় তারকা ক্রিকেটার। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে ছবির পরিচালক আদিত্য ধর এবং মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিরাট জানান, তিনি ছবিটি দেখে এতটাই অভিভূত হয়েছেন যে এটিকে তাঁর জীবনের অন্যতম সেরা সিনেমা দেখার অভিজ্ঞতা বলে মনে হয়েছে।

তিনি লিখেছেন, ছবিটি দেখে তাঁর মনে হয়েছে ভারতে এরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা তিনি আগে দেখেননি, যেখানে একই সঙ্গে একাধিক আবেগের স্বাদ পেয়েছেন। প্রায় চার ঘণ্টার ছবিতে এক মুহূর্তের জন্যেও তিনি অমনোযোগী হননি। পরিচালক আদিত্য ধরকে ট্যাগ করে বিরাট বলেন, তাঁর প্রতিভা ও আত্মবিশ্বাস ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে এবং তিনি সত্যিই অসাধারণ কাজ করেছেন। একই সঙ্গে ছবির সব অভিনেতার কাজের প্রশংসা করেন তিনি। তবে বিশেষভাবে রণবীর সিং এর অভিনয়ের কথা উল্লেখ করে বলেন, এই ছবির মাধ্যমে তিনি একেবারে অন্যস্তরে পৌঁছে গেছেন এবং তাঁর অভিনয়ের প্রসংশা করার ভাষা নেই। এক কথায় রণবীরকে “অসাধারণেরও বেশি” ভালো লেগেছে বিরাটের।

Himachal Pradesh: চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো

এদিকে বক্স অফিসেও ‘ধুরন্ধর’ এর ঝড় অব্যাহত। মুক্তির দুই সপ্তাহ পরে ছবিটি বিশ্বজুড়ে মোট প্রায় ১৬২২ কোটি টাকার ব্যবসা করেছে। এর মধ্যে ভারতেই মোট আয় প্রায় ১ হাজার ২২৮ কোটি। ১৯ মার্চ মুক্তি পাওয়া ছবি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এর আগে ‘ধুরন্ধর’ এর প্রথম পর্বও মন জয় করেছিল সকলের। তাই এর ছবির দ্বিতীয় পর্বও যে বক্স অফিসে সফলতা পাবেই, এই বিষয়ে কার্যত নিশ্চিত ছিলেন পরিচালকসহ ছবির পুরো টিম।

ক্রিকেট জগতের ‘ধুরন্ধর’ বিরাট কোহলির এই প্রশংসার পর থেকেই ছবিটিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সমালোচিত হলেও আসলে এই ছবি যে দর্শকদের সম্পুর্ণরূপে বিনোদন দিতে পেরেছে তা আরও একবার প্রমাণিত, বিরাটের এই প্রতিক্রিয়ায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment