---Advertisement---
lifezone nursing home

Himachal Pradesh: চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো

April 7, 2026 11:57 AM
Himachal Pradesh
---Advertisement---

দিন কয়েক ধরেই বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) সঙ্গে ভূমি ধসের মতোও বেশকিছু ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশের চম্বা এলাকায় ভূমি ধস লক্ষ্য করা যায়। ভূমিধসের কবলে পড়ে একটি নির্মীয়মাণ সেতু। চম্বা জেলার হোলি-খরমুখ সড়কের এই সেতুটি ছিল যোগাযোগের এক মাধ্যম। ভূমিধসে সেতুটির ক্ষতি হওয়ায় চম্বা এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় সরকারি ভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এলাকার স্থানীয় বিধায়ক সংবাদ মাধ্যমদের জানিয়েছেন, “এই সেতুটির কাজ প্রায় শেষের দিকে ছিল। সেতুটি ভূমিধসের কবলে পড়ে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে”।

তিনি আরও বলেন, “বর্ষায় ভারী বৃষ্টির সময় ঘন ঘন ভূমিধসের কারণে হোলি যাওয়ার পথ অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সময় যাতায়াতের জন্য এই পথটিকেই বেছে নেওয়া হতো। বিকল্প হিসাবে এই সেতুটি সব ঋতুতেই যাতায়াতের জন্য উপযোগী”।

ভরমৌর বিধানসভা কেন্দ্রের হোলি-খরমুখ সড়কের এই নির্মিয়মাণ সেতু ধসে পড়ার ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


সূত্রের খবর, ২০২৩ সালে এই সেতুটি করার জন্য ছাড়পত্র পায়। পাঁচ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণের কাজ চলছিল। সেতুর এই বিপর্যয়ে কারণে সমস্যায় পড়েছেন এই এলাকর বহু মানুষ। সেতুটি পুনরায় নির্মাণের জন্য আবেদন করছেন তাঁরা।

২০২৫ সালে বর্ষার সময়ে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের মতো ঘটনা ঘটে। যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল, ফলে ব্যাপক প্রাণহানির মতো ঘটনাও ঘটে। কুলু, চাম্বা, এবং সিমলা সহ বিভিন্ন জেলায় ভূমিধসের জেরে বাড়িঘর ধসে পড়ার মতো ঘটনা ঘটে। কিন্নুরের নাথপা বাঁধের কাছে ন্যাশনাল হাইওয়ে-৫ এ বড়সড় ভূমিধসও দেখা যায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Himachal Pradesh: চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো”

Leave a Comment