রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Akshay Kumar: ছেঁড়া পোশাক পরে ট্রেলার লঞ্চে, ট্রোলড অক্ষয় কুমার, ‘ছাপরি’ ‘জোকার’ বলে কটাক্ষ

Published on: April 7, 2026
Akshay Kumar
---Advertisement---

বলিউড তারকাদের অদ্ভুত পোশাক বা সাজগোজের জন্য ট্রোলের মুখোমুখি হতে হয়েছে বহুবার। এবার সেই তালিকায় নাম জুড়ল বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারেরও (Akshay Kumar)। তাঁর আসন্ন ছবি ‘Bhooth Bangla’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অদ্ভুত পোশাক পরে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেতা। সম্প্রতি মুম্বইতে আয়োজিত ওই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয়কে ছেঁড়া অগোছালো জামাকাপড় পরে উপস্থিত হতে দেখা যায়। তাঁর এই লুক দেখেই নেটিজেনদের একাংশ বিস্মিত হন এবং তাঁর দিকে ধেয়ে আসে একের পর এক কটাক্ষ।

ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ অভিনেতাকে ‘ছাপরি’ কেউ আবার ‘জোকারের মতো’ লাগছে বলে মন্তব্য করেন। কেউ আবার সরাসরি প্রশ্ন করেন- কী এমন দরকার হলো এমন পোশাক পরার? যদিও অনেক ফ্যানেরাই বুঝেছেন যে অক্ষয়ের এই সাজগোজ আসলে প্রচারেরই একটি অংশ। উল্লেখ্য ওই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাব্বু, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবসহ ছবির অন্য কলাকুশলীরা। তবে তাঁদের উপস্থিতির মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে অক্ষয় কুমারের (Akshay Kumar) অদ্ভুত পোশাক।

Mojtaba Khamenei Health: গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ফাঁস আমেরিকার রিপোর্টে

সমালোচনার মাঝেই অভিনেতা বিষয়টি নিয়ে রসিকতাও করেন। তিনি মজা করে জানান, তাঁর এই অবস্থা নাকি ‘ভূতদের জন্যই’ এবং ছবির থিমের সঙ্গে মিল রেখেই তিনি এই লুক বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, ‘কখনও কখনও যখন কেউ প্রযোজনার কাজ করেন, তখন এমনই অবস্থা হয়ে যায়।’ এমন মন্তব্য করে খানিক রসিকতা করেন তিনি।

‘Bhooth Bangla’-র এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটিতে ছবির প্রচারের পাশাপাশি অভিনেতার পোশাক বিতর্কের কারণেও খবরের শিরোনামে উঠে এসেছে। নেটিজেনদের কটাক্ষ, মজার প্রতিক্রিয়া এবং অভিনেতার রসিক জবাব সব মিলিয়ে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment