রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Manipur Incident: দুই শিশুর মৃত্যু ঘিরে অশান্ত মণিপুর, ৫ জেলায় বন্ধ ইন্টারনেট

Published on: April 7, 2026
Manipur Incident
---Advertisement---

প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মণিপুর। সন্দেহভাজন রকেট হামলায় দুই শিশুর মৃত্যুর পর পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর জেলায়। অশান্তি এবং চাঞ্চল্য এড়াতে পাঁচ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার একটি বাড়িতে সন্দেহজনক রকেট হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন এক মহিলা এবং তাঁর দুই শিশু। এরপরে তাদের দ্রুত ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সি কন্যা ও পাঁচ বছর বয়সী পুত্র সন্তান মারা যায়। হামলায় আহত ওই দুই শিশুর মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। (Manipur Incident)

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করেন। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তাবাহিনী হস্তক্ষেপ করে। ফলে এলাকায় আতঙ্ক আরও বাড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসন দ্রুত কড়া পদক্ষেপ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্পর্শকাতর এলাকায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

SIR in West Bengal: ১০ লাখ হিন্দু বাঙালির নাম বাদ, ভোটের আগে ফুঁসে উঠলেন অভিষেক

এদিকে উত্তেজনা এবং গুজব ছড়ানো ঠেকাতে বিষ্ণুপুর, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল এবং কাকচিং- এই পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। (Manipur Incident)

ঘটনার পর থেকেই এলাকার পরিবেশ থমথমে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। প্রশাসনের তরফে সকলকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এখন নজর, পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় তার দিকে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Manipur Incident: দুই শিশুর মৃত্যু ঘিরে অশান্ত মণিপুর, ৫ জেলায় বন্ধ ইন্টারনেট”

Leave a Comment