রাজ্য ভোট শেষ হতেই দেশে পেট্রল ও ডিজেলের দামে বড়সড় বৃদ্ধি হতে পারে—এমন আশঙ্কার কথা জানাল ব্রোকারেজ সংস্থা কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ (KIE)। সংস্থার রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বাড়ছে(Fuel Price Hike)। এই পরিস্থিতি চলতে থাকলে ভারতে জ্বালানির দাম লিটারপিছু ₹২৫ থেকে ₹২৮ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে অনুমান করা হয়েছে।
বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু প্রায় ১০৪ ডলারে পৌঁছেছে। মূল কারণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ ‘স্ট্রেট অফ হরমুজ’-এ উত্তেজনা। এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহণ হয় এবং ভারতের মোট ক্রুড আমদানির প্রায় ৪০ শতাংশ এই পথের উপর নির্ভরশীল।
সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন, বাস্তবে পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বৃহস্পতিবার রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে এবং অন্তত দু’টি জাহাজ আটক করেছে। ফলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ চলাচল কার্যত থমকে গিয়েছে।এই পরিস্থিতিতে ভারতের উপর চাপ বাড়ছে।
Tesla in West Bengal: পুজোর আগেই বাংলায় টেসলার এন্ট্রি! বড় পদক্ষেপ মাস্কের সংস্থার: Fuel Price Hike: ভোটের পরই কি বাড়বে পেট্রল-ডিজেলের দাম? লিটারপিছু ₹২৮ বৃদ্ধির আশঙ্কাকোটাকের রিপোর্ট বলছে, মার্চ মাসে এবং এপ্রিলের প্রথমার্ধে ভারতের ক্রুড আমদানির খরচ দৈনিক প্রায় ১৯০ থেকে ২১০ মিলিয়ন ডলার বেড়েছে।(Fuel Price Hike) অথচ দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে এখনও পর্যন্ত পেট্রল-ডিজেলের খুচরো দাম বাড়ানো হয়নি। এমনকি এলপিজি ও এভিয়েশন টারবাইন ফুয়েলের দামেও সীমিত বৃদ্ধি হয়েছে।
KIE-র দাবি, তেলের বিপণন সংস্থাগুলিকে প্রতি মাসে প্রায় ₹২৭০ বিলিয়ন অতিরিক্ত চাপ বহন করতে হচ্ছে। সেই কারণেই ভোটের পর দাম বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাজনৈতিক কারণে বাস্তবে দাম বৃদ্ধির পরিমাণ কিছুটা কমও হতে পারে বলে মনে করছে সংস্থাটি।(Fuel Price Hike)
অন্যদিকে কেন্দ্র সরকার এই জল্পনা পুরোপুরি খারিজ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, বর্তমানে পেট্রল বা ডিজেলের দাম বাড়ানোর কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। এই ধরনের খবরকে “ভুল ও বিভ্রান্তিকর” বলেও দাবি করেছে কেন্দ্র।













https://shorturl.fm/I10yj
https://shorturl.fm/Qzjbt