---Advertisement---
lifezone nursing home

LPG Price Hike: ২০০০ ছাড়ালো বাণিজ্যিক গ্যাসের দাম, মাথায় হাত ব্যবসায়ীদের, রান্নার গ্যাসেরও কি মূল্যবৃদ্ধি?

April 1, 2026 11:25 AM
LPG Price Hike
---Advertisement---

ফের বাড়ল গ্যাসের দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাস নয়, বাণিজ্যিক গ্যাসের দামে আবারও পরিবর্তন। পশ্চিম এশিয়ার অস্থিরতায় ফের প্রভাব পড়ল জ্বালানির বাজারে। এপ্রিলের শুরুতেই বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। একই সঙ্গে বিমান জ্বালানির দামও নয়া রেকর্ড। (LPG Price Hike)

আজ, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ফের ২১৮ টাকা বেড়ে হল ২২০৮ টাকা। গৃহস্থালী রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকছে। কলকাতায় বর্তমানে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা।

নতুন দামের ফলে দিল্লিতেও ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৯৫ টাকা ৫০ পয়সা বেড়ে হল ২,০৭৮ টাকা ৫০ পয়সা। এই নতুন দাম ১ এপ্রিল থেকেই কার্যকর হয়েছে। গত মার্চ মাসের ১ তারিখেও বাণিজ্যিক গ্যাসের দাম ১১৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। তবে বাণিজ্যিক কাজের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসে আপাতত মূল্যবৃদ্ধি হয়নি। গত ৭ মার্চ রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে হয়েছিল ৯১৩ টাকা এখনো সেই দামই বহাল থাকছে দিল্লীবাসীর জন্য। (LPG Price Hike)

এই গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা বিমান জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রথমবারের মতো এর দাম কিলোলিটার প্রতি ২ লক্ষ টাকার সীমা অতিক্রম করেছে। ফলে বিমানের টিকিটের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

FIFA World Cup 2026: আশা জাগিয়েও বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে পারল না ইতালি

পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে ভারতের জ্বালানির দামে। ফলে বাণিজ্যিক গ্যাস এবং বিমান জ্বালানি দুটোরই দাম বাড়ানো হয়েছে। যদিও হরমুজ খোলা থাকায় এলপিজি ভর্তি জাহাজ ভারতে এসে পৌঁছাচ্ছে তবুও যোগান কম থাকায় মূল্যবৃদ্ধির আশঙ্কা কিছুতেই কমছে না। তবে এই পরিবর্তনের মধ্যে একটাই স্বস্তির খবর। গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম এবং সাধারণ পেট্রোল-ডিজেলের দামে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি।

আবারও এই মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসাগুলির খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যে শহর কলকাতায় এবং দেশের অন্যান্য শহর গুলিতে ও বিপুল পরিমাণে হোটেল ও রেস্তোরাঁ তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে। একই সঙ্গে বিমান সংস্থাগুলির ওপরও বাড়তি চাপ পড়বে, যার প্রভাব ভবিষ্যতে ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের সমস্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। (LPG Price Hike)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “LPG Price Hike: ২০০০ ছাড়ালো বাণিজ্যিক গ্যাসের দাম, মাথায় হাত ব্যবসায়ীদের, রান্নার গ্যাসেরও কি মূল্যবৃদ্ধি?”

Leave a Comment