ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা UPI বিশ্বমঞ্চে আরও ছড়িয়ে পড়ল। এবার দক্ষিণ কোরিয়াতেও চালু হতে চলেছে ভারতের UPI পরিষেবা। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময়ে এই বিষয়ে MoU স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে। এর ফলে দুই দেশের মধ্যে আর্থিক ও প্রযুক্তিগত বন্ধুত্ব নতুন মাত্রা পেল।সরকারি সূত্রে খবর, এই চুক্তির ফলে ভারতীয় নাগরিকরা দক্ষিণ কোরিয়ায় গিয়ে সরাসরি UPI-ভিত্তিক মোবাইল অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ, স্থানীয় মুদ্রায় লেনদেনের জন্য আলাদা কার্ড বা নগদের উপর নির্ভরতা অনেকটাই কমবে। বিশেষ করে Paytm, Google Pay এবং PhonePe-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম ব্যবহার করেই বিদেশে পেমেন্ট করা সম্ভব হবে। এর ফলে পর্যটক, ছাত্রছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক লেনদেন আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে। (South Korea UPI)
এই উদ্যোগের পেছনে মূল লক্ষ্য হলো সীমান্ত পারাপারের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ, দ্রুত এবং কম খরচে সম্পন্ন করা। বর্তমানে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থায় যেখানে একাধিক ধাপ ও অতিরিক্ত চার্জের মুখোমুখি হতে হয়, সেখানে UPI সেই জটিলতা অনেকটাই কমিয়ে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিদেশি বাজারে প্রবেশের সুযোগও বাড়বে বলে অনুমান করা যাচ্ছে।এর আগেও সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, নেপাল, ভুটান সহ একাধিক দেশে UPI পরিষেবা চালু হয়েছে বা চালুর হওয়ার পথে। এবার সেই তালিকায় দক্ষিণ কোরিয়াও যুক্ত হতে চলেছে। এর ফলে ভারতীয় পর্যটক ও ব্যবসায়ীদের জন্য বিদেশে টাকা লেনদেন করা অনেক সহজ হবে এবং দুই দেশের মধ্যে যাতায়াত ও বাণিজ্য আরও বাড়বে। (South Korea UPI)
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিদেশি বাজারে প্রবেশ সহজ হবে। সব মিলিয়ে, UPI-এর এই আন্তর্জাতিক সম্প্রসারণ ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভারতকে গ্লোবাল ফিনটেক মানচিত্রে আরও এগিয়ে নিয়ে যাবে। (South Korea UPI)












