---Advertisement---
lifezone nursing home

Petrol-Diesel Price Hike: কলকাতায় ১০৮.৭৪ টাকা, কোন শহরে মিলছে সস্তা পেট্রোল?

May 15, 2026 1:46 PM
Petrol-Diesel Price Hike
---Advertisement---

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike)। শুক্রবার তেল সংস্থাগুলির ঘোষণার পর থেকেই কার্যকর হয়েছে নতুন মূল্য। এক ধাক্কায় পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি প্রায় ৩ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতায় জ্বালানির দাম বৃদ্ধির জেরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের সংসারের খরচ আরও বাড়বে।

নতুন দরে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৮.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৯৫.১৩ টাকা। পেট্রোলে বেড়েছে ৩.২৯ টাকা এবং ডিজেলে ৩.১১ টাকা। দেশের বড় শহরগুলির মধ্যে কলকাতায় জ্বালানির দাম এখন অন্যতম বেশি।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে শুধু গাড়িচালকরাই নন, প্রভাব পড়বে বাস, ট্রাক, পণ্য পরিবহণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারদরেও। (Petrol-Diesel Price Hike) পরিবহণ খরচ বাড়লে তার সরাসরি চাপ পড়বে সবজি, মাছ, চাল-ডাল থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যের উপর। এক গাড়ি চালকের কথায়, “আগেই সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। এখন আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় মাসের বাজেট পুরো নষ্ট হয়ে যাবে।” অন্যদিকে নিত্যযাত্রীদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লে বাসভাড়া ও পরিবহণ খরচও বাড়তে বাধ্য।

কোন শহরে কত দাম?

নতুন মূল্য অনুযায়ী দেশের বিভিন্ন মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে—

শহরপেট্রোলের দাম দাম বৃদ্ধিডিজেলের দামদাম বৃদ্ধি
দিল্লি₹৯৭.৭৭₹৩₹৯০.৬৭ ₹৩
কলকাতা₹১০৮.৭৪ ₹৩.২৯₹৯৫.১৩₹৩.১১
মুম্বই₹১০৬.৬৮₹৩.১৪₹৯৩.১৪ ₹৩.১১
চেন্নাই ₹১০৩.৬৭₹২.৮৩ ₹৯৫.২৫ ₹২.৮৬
বেঙ্গালুরু₹১০৬.২১₹৩.২৫ ₹৯৪.১০ ₹৩.১১
হায়দরাবাদ₹১১০.৮৯₹৩.৩৯ ₹৯৮.৯৬₹৩.২৬
তিরুবনন্তপুরম₹১১০.৭৫₹৩.২৮₹৯৯.৬৩ ₹৩.৩৭
চণ্ডীগড়₹৯৭.২৭₹২.৯৭₹৮৫.২৫₹২.৮০

তালিকা থেকে স্পষ্ট, কলকাতায় জ্বালানির দাম ইতিমধ্যেই ১০০ টাকার অনেক উপরে পৌঁছে গিয়েছে। ডিজেলের দামও ৯৫ টাকার গণ্ডি ছুঁয়েছে, যা পরিবহণ খরচ বৃদ্ধির বড় কারণ হয়ে উঠতে পারে।

 দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, সঙ্গী CNG-ও, নতুন দাম কত?: Petrol-Diesel Price Hike: কলকাতায় ১০৮.৭৪ টাকা, কোন শহরে মিলছে সস্তা পেট্রোল?

(Petrol-Diesel Price Hike) কেন বাড়ল জ্বালানির দাম?

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালী ঘিরে আন্তর্জাতিক অনিশ্চয়তার কারণেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়েছে। ফেব্রুয়ারিতে ভারতের ক্রুড অয়েলের গড় দাম ছিল ব্যারেল প্রতি প্রায় ৬৯ ডলার। বর্তমানে সেই দাম বেড়ে ১১৩-১১৪ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই তার সরাসরি প্রভাব পড়ে দেশের জ্বালানির বাজারে। (Petrol-Diesel Price Hike) ২০২২ সালের এপ্রিলের পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম কার্যত অপরিবর্তিত ছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে একবার ২ টাকা দাম কমানো হলেও, দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লোকসান সহ্য করেই দাম স্থির রেখেছিল।

কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলে রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলির উপর ব্যাপক আর্থিক চাপ তৈরি হয়েছে। তাঁর দাবি, তিনটি বড় সরকারি তেল সংস্থা প্রতিদিন প্রায় ১,০০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে।

কলকাতায় কী প্রভাব পড়তে পারে?

কলকাতার অর্থনীতি ও দৈনন্দিন জীবন অনেকটাই পরিবহণ ব্যবস্থার উপর নির্ভরশীল। ফলে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব দ্রুত বাজারে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারে পণ্য আনার খরচ বাড়লে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অ্যাপ-ক্যাব চালক, ট্যাক্সি চালক এবং ছোট গাড়ির মালিকদের একাংশ ইতিমধ্যেই বাড়তি ভাড়ার দাবি তুলতে শুরু করেছেন। বাস মালিক সংগঠনগুলিও জানিয়েছে, এভাবে ডিজেলের দাম বাড়তে থাকলে পরিষেবা চালানো কঠিন হয়ে পড়বে।

সরকার কী বলছে?

কেন্দ্র সরকার অবশ্য জানিয়েছে, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই এবং পেট্রোল-ডিজেলের রেশনিংয়েরও কোনও পরিকল্পনা নেই। সরকারের দাবি, বর্তমানে দেশে প্রায় ৬০ দিনের জ্বালানি মজুত রয়েছে। (Petrol-Diesel Price Hike) তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রাও সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিম এশিয়ার সংকট দীর্ঘস্থায়ী হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, প্রতিবার আন্তর্জাতিক বাজারের চাপ কেন শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেই এসে পড়ে?

পাঁচ দেশের মেগা কূটনৈতিক সফর নরেন্দ্র মোদির, আলোচনায় কোন কোন বিষয়?: Petrol-Diesel Price Hike: কলকাতায় ১০৮.৭৪ টাকা, কোন শহরে মিলছে সস্তা পেট্রোল?

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment