অ্যানড্রয়েড ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছেন? আর ভালো লাগছে না। ভাবছেন আইফোন কিনবেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এবার আকাশছোঁয়া দাম হতে চলেছে অ্যাপলের ডিভাইসগুলির। ভারতে ডিভাইসের দাম বাড়াল অ্যাপেল। ম্যাকবুক (MacBook), আইপ্যাড-সহ একাধিক ডিভাইসের দাম বাড়ানো হয়েছে (Apple Price Hike)।
অ্যাপলের সিইও টিম কুক ইঙ্গিত দিয়েছিলেন, প্রোডাক্টের উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ানো হয়েছে। আর এটাকে কোনওভাবেই বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। কোনও ডিভাইসের ক্ষেত্রে দাম ২০ হাজার টাকা বেড়েছে। আবার কোনও ডিভাইসের দাম ১ লক্ষ টাকা পর্যন্ত বেড়েছে (Apple Price Hike)।
ভারতে Apple প্রোডাক্টের নতুন দাম কত হলো?
iPad mini: আগে এর দাম ছিল ৪৯ হাজার ৯০০ টাকা। এখন এর দাম বেড়েছে, ২০ হাজার টাকা। নতুন দাম ৬৯,৯০০ টাকা।
iPad Pro: আগে এর দাম ছিল, ৯৯,৯৯০ টাকা। এর দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৯০০ টাকা।
iPad: এই প্রোডাক্টের দাম বেড়েছে ১৫ হাজার টাকা। সেক্ষেত্রে ৩৪,৯৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৯০ টাকা
iPad Air:এর ২৫ হাজার টাকা দাম বেড়েছে। বর্তমানে দাম দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯০০ টাকা
দাম কেন বাড়ল?
বিশেষজ্ঞদের মতে, AI প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপের চাহিদাও ভীষণভাবে বেড়েছে। এর ফলে উৎপাদন ব্যয়ও বেড়েছে। আর সেই অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে ক্রেতাদের। আগামী দিনে অন্যান্য সংস্থাও একই পথে হাঁটতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এতদিন পর্যন্ত চিপের এই বাড়তি খরচের বোঝা অ্যাপল নিজেই বহন করছিল। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তারা বাধ্য হয়ে এই বাড়তি খরচের বোঝা ক্রেতাদের কাঁধে চালান করে দিল। তবে একা অ্যাপল নয়; ডেল (Dell), এইচপি (HP) এবং লেনোভো (Lenovo)-র মতো শীর্ষস্থানীয় কম্পিউটার প্রস্তুতকারক সংস্থাগুলিও ইতিমধ্যেই সতর্ক করেছে। তারাও একটি পথে হাঁটতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন :- মঞ্চেই প্রসব, তারপর ফের অভিনয়! শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র নেপথ্যে তামাশা কিংবদন্তি বিত্ঠাবাইয়ের অবিশ্বাস্য জীবন












1 thought on “এবার হাতের নাগালের বাইরে আইফোন! জিনিসের দাম বিপুল বাড়াল অ্যাপল”