রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘তাঁর কাছ থেকে বাংলা চলচ্চিত্র আরও অনেক কিছু পেতে পারত’, অনীক দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ সিনেমা জগতের

---Advertisement---

বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্কে মর্মান্তিক পরিণতি বিশিষ্ট পরিচালক অনীক দত্তর। সূত্রের খবর, বহুতলের ৬ তলার ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাংলা চলচ্চিত্র মহলে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ও হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বহুতলের ছাদ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেটি তাঁর লেখা কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সিনেমা জগতে নেমে এসেছে গভীর শোক। (Anik Dutta)

অনীক দত্ত দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁর একটি ছবির কাজও অসুস্থতার কারণে অসমাপ্ত থেকে যায়। নতুন ছবির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। অভিনেত্রী মানসী সিনহা জানিয়েছেন, জন্মদিনের দিন রাত্রে (২২ তারিখ) তাঁর সঙ্গে কথা হয়েছিল। অনীক তখন উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন নতুন প্রজেক্ট শুরু করছেন। মানসী বলেন, “অনেকদিন ধরেই অসুস্থ ছিল। এরকম হঠাৎ এত বড় ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। খুব শক্ত মনের মানুষ ছিল। জীবনের নানা সমস্যা সবারই থাকে, কিন্তু এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি।” বর্তমানে তাঁর দেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। (Anik Dutta)

অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ এই মৃত্যুকে ‘খুবই শোকাবহ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এরকম হঠাৎ চলে যাওয়া কেউ ভাবতে পারেনি। অত্যন্ত ট্যালেন্টেড ডিরেক্টর এবং চিন্তাশীল মানুষ ছিলেন অনীক। আপরাইট, অনেস্ট এবং নিজের শিল্পের প্রতি পুরোপুরি সৎ থেকে কাজ করতেন। তাঁর কাছ থেকে বাংলা চলচ্চিত্র আরও অনেক কিছু পেতে পারত।” তিনি অনীকের পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। (Anik Dutta)

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একই সুরে শোক জানিয়েছেন। তিনি আরও বলেন, যারা তাঁর সিনেমা রিলিজে বাধা দিয়েছিল, ক্রিয়েটিভ আর্টকে দমিয়ে রাখতে চেয়েছিল, তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। “ভবিষ্যতে এই ভূত তাদের তাড়া করবে,” বলে মন্তব্য করেন তিনি। (Anik Dutta)

অনীক দত্তের আকস্মিক প্রয়াণে বাংলা সিনেমার এক উজ্জ্বল প্রতিভার অকালবিদায় ঘটল। তাঁর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন সিনেমা জগতের অনেকেই।

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? জল্পনা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “‘তাঁর কাছ থেকে বাংলা চলচ্চিত্র আরও অনেক কিছু পেতে পারত’, অনীক দত্তর মৃত্যুতে শোকপ্রকাশ সিনেমা জগতের”

Leave a Comment