---Advertisement---
lifezone nursing home

Celina Jaitly Emotional Post: ছেলের কবর পরিষ্কার করতে গিয়ে আবেগপ্রবণ, কান্নায় ভেঙে পড়লেন সেলিনা

May 7, 2026 4:08 PM
Celina Jaitly
---Advertisement---

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি সম্প্রতি এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের জীবনের ব্যক্তিগত লড়াই প্রকাশ্যে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেয়ার করা একটি পোস্টে দেখা যাচ্ছে তাঁর প্রয়াত ছেলে শমশেরের কবর পরিষ্কার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ইতিমধ্যে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেলিনা তাঁর পোস্টে লিখেন, গত কিছুদিন তিনি তাঁর বিবাহবিচ্ছেদের মামলার জন্য অস্ট্রিয়ায় রয়েছেন। তবে এই দিনগুলি তাঁর কাছে খুবই কঠিন ছিল। তাঁর দাবি, অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী স্বামী পিটার হাগের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের আইনি লড়াই চলাকালীন তিনি নিজের তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন না। এমনকি যৌথ অভিভাবকত্বের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের সঙ্গে কথা বলার অধিকার থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ অভিনেত্রীর। (Celina Jaitly Emotional Post)

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে দেখা যায়, ছেলে শমশেরের কবর পরিষ্কার করতে করতে নিজেকে সামলাতে পারছেন না সেলিনা। কবরের সামনেই তিনি কান্নায় ভেঙে পড়েন। নিজের পোস্টে তিনি লেখেন, “এটা এমন এক মায়ের গল্প, যিনি সন্তানদের জন্মের দিন থেকে সবকিছু করেছেন তার জন্য।” অভিনেত্রীর এই বক্তব্য নেটিজেনদেরও আবেগপ্রবণ করে তুলেছে।

সেলিনা আরও জানান, এই ভিডিয়ো প্রকাশ্যে আনতে তিনি বাধ্য হয়েছেন। তাঁর কথায়, একজন মা হিসেবে তিনি যে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেটা মানুষকে বোঝানোর আর কোনও উপায় ছিল না। তিনি দাবি করেছেন, বর্তমানে তিনি তাঁর তিন সন্তানের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছেন না।

Riddhima Kapoor Sahni: ৪৫-এ বড়পর্দায় অভিষেক, ‘বাবার আশীর্বাদই আমার শক্তি’, আবেগে ভাসছেন নীতু-ঋষি কন্যা

প্রসঙ্গত, সেলিনা জেটলি ও পিটার হাগের চার সন্তান। ২০১৭ সালে প্রথম দুই যমজ সন্তানের জন্ম দেন সেলিনা। তাদের মধ্যেই শমশের হৃদরোগজনিত সমস্যার কারণে মারা যায়। সেই শোক এখনও বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তারই মধ্যে বাকি তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে না পারার কষ্ট আরও মানসিকভাবে ভেঙে দিয়েছে তাঁকে। (Celina Jaitly Emotional Post)

এই ঘটনার পর সেলিনার অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেই এই কঠিন সময় দাঁড়িয়েও অভিনেত্রীর কঠোর মানসিকতার প্রশংসা করেছেন। আবার অনেকেই তাঁর এবং তাঁর সন্তানদের জন্য শুভকামনা জানিয়েছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment