---Advertisement---
lifezone nursing home

টেকনিশিয়ানদের বৈঠকে উত্তপ্ত টলিপাড়া, ছোঁড়া হল ইট-পাটকেল-ডিম, উঠল ‘চোর’-‘চোর’ শ্লোগান

June 4, 2026 1:25 PM
Tollywood Federation Meeting
---Advertisement---

ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। দুই পক্ষের মধ্যে অশান্তি উঠল চরমে। একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার অভিযোগ উঠল (Tollywood Federation Ruckus)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্টপার্ক থানার পুলিশ। কিন্তু কী নিয়ে নতুন করে সমস্যা বাঁধল?

সূত্রের খবর, বুধবার ফেডারেশনের একটি বৈঠক হয়। সেখানে ফেডারশন ভেঙে দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাবাই ও হাসান নামে দুই ব্যক্তিকে ফেডারেশনের পদ ছাড়তে বলেন তিনি। তারপরে আজ, বৃহস্পতিবার ফের ফেডারেশনের বৈঠক ডাকা হয়। প্রাথমিকভাবে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে বৈঠক শুরু হয়। এরপরই সেখানে অশান্তি চরমে ওঠে (Tollywood Federation Ruckus)।

টলিউড সূত্রে খবর, ঝামেলা বাড়তে থাকায় স্থানীয় এলাকার একটি মাঠে বৈঠক হবে বলে স্থির হয়। অশান্তির আঁচ সেখানে গিয়েও পৌঁছয়। নিজেদের পদ ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে বাবাই ও হাসান এই দুই ব্যক্তি। তাঁদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ করে একপক্ষ। সেই অভিযোগ খারিজ করে অন্য পক্ষ দাবি করে, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা কেউই গিল্ডের সদস্যই নয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হাসান এবং বাবাইয়ের বিরুদ্ধে ওঠে ‘চোর চোর’ শ্লোগান। উল্টো পক্ষ থেকে ছোঁড়া হয় ডিম এবং ইট।

কী অভিযোগ বাবাই এবং হাসানের বিরুদ্ধে?
পদ ছাড়তে চাইছেন না বলেই জানিয়েছেন টেকনিশিয়ানরা। এছাড়াও তাঁদের সম্পত্তির পরিমাণ ও উৎস নিয়েও উঠছে প্রশ্ন। টেকনিশিয়ানদের দাবি বাবাই এবং হাসান টলিউডে ‘ব্যান কালচার’ চালিয়ে যাচ্ছেন। এরা দুজনেই স্বরূপ বিশ্বাসের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত।

ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানদের বক্তব্য, “আমরা কাউকে আঘাত করিনি। আমরা সিনেমার লোক। কারা, কেন কী উদ্দেশে এইগুলো করল। আমরা জানি না। যারা এসে গণ্ডোগোল পকিয়েছে তারা কেউই টেকনিশিয়ানের সদস্যই নন। আমরা এই ঘটনা ঘটবে আসা করিনি। এখানে এসে একটা সমাধান সূত্র বার করতে এসে আমরা মার খেয়ে বাড়ি চলে যাব। আমাদের মুখ্যমন্ত্রী যদি এই ৬ হাজার টেকনিশিয়ানদের অভিযোগ মন দিয়ে শোনেন, তবে তাদের পরিবার গুলো বেঁচে যাবে। আশা করছি সরকার আমাদের কথা শুনবেন।”

সূত্রের খবর পুলিশের কাছে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত হবে যে সেই তথ্য ছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই সেখানে রিজেন্ট পার্ক থানার পুলিশ আসে এবং গোটা ঘটনাকে নিয়ন্ত্রণে আনেন। যদিও ক্ষোভে এখনও ফুঁসছেন টেকনিশিয়ানরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment