মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। বলিউড অভিনেতা সলমন খানের জীবন ও তাঁর ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ছবির টিজার প্রকাশের পর আইনি লড়াই শুরু হয়েছে। সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে X (আগের টুইটার) এবং Youtube থেকে ছবির টিজার ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া লিঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে। (Kala Hiran Teaser)
প্রযোজককে আদালতের কড়া বার্তা
শুনানির সময় ছবির প্রযোজক অমিত জানির বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। আদালত জানায়, আগের শুনানিতে কোনও নির্দেশ না আসায় প্রযোজক যেন মনে করছেন তিনি আইনের ঊর্ধ্বে। বিচারপতির পর্যবেক্ষণ, “আপনি এমন আচরণ করতে পারেন না। একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এমনটা গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।” (Kala Hiran Teaser)
প্রযোজকের দাবি কী?
অমিত জানির আইনজীবী আদালতে দাবি করেন, প্রকাশিত ভিডিয়োটি শুধুমাত্র একটি টিজার। সেখানে কোথাও সলমন খানের নাম উল্লেখ করা হয়নি। কোনও ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারও করা হয়নি। তাঁর যুক্তি, কোনও জনসমক্ষে ঘটে যাওয়া ঘটনা বা পরিচিত ঘটনার উপর একচ্ছত্র অধিকার থাকতে পারে না। (Kala Hiran Teaser)
সলমনের পক্ষের দাবি
সলমন খানের পক্ষের আইনজীবী আদালতে জানান, কৃষ্ণসার হরিণ শিকার মামলার চারটির মধ্যে তিনটিতে অভিনেতা খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তাঁর সাজা স্থগিত রয়েছে। সেই পরিস্থিতিতে টিজারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, যা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সলমন খানের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। সেই কারণেই অভিনেতা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। (Kala Hiran Teaser)
কী রয়েছে ছবির গল্পে?
গত ১৭ জুলাই প্রকাশ্যে আসে ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির টিজার। পরিচালনায় ভারত এস. শ্রীনেত, প্রযোজনায় অমিত জানি। টিজারে ‘দাবাং’ ও ‘সিকন্দর’ ছবির একাধিক উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ছবির গল্প সলমন খানের ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তাঁর কথিত দ্বন্দ্বকে কেন্দ্র করে তৈরি।
পুরনো মামলাই ফের আলোচনায়
১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানের জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন দুটি সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। সেই মামলাকে ঘিরেই তৈরি হয়েছে নতুন এই বিতর্ক, যা ছবি মুক্তির আগেই আদালত পর্যন্ত গড়িয়েছে। (Kala Hiran Teaser)
আরও পড়ুন :- হাওড়া স্টেশনে ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু, কমবে ট্রেন পরিচালনার চাপ












